Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বোনের বাড়ির উঠানে ব্যবসায়ীর লাশ

Advertisement

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৯:৩৪ পিএম

বোনের বাড়ির উঠানে ব্যবসায়ীর লাশ

Advertisement

নাটোর সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে শফিকুল ইসলাম (৪৫) নামে এক ফার্নিচার ব্যবসায়ীর লাশ তার বড় বোনের উঠান থেকে উদ্ধার করা হয়েছে।

নিহত শফিকুল ইসলাম একই গ্রামের মৃত কাশেম আলীর ছেলে। মঙ্গলবার ভোররাত সোয়া ৪টার দিকে ডাঙ্গাপাড়ায় তার বোন মছিরন বেগম ঘুম থেকে উঠে নিজের বাড়ির উঠানে লাশটি পড়ে থাকতে দেখে চিৎকার করলে বিষয়টি জানাজানি হয়।

পরিবারের সদস্যরা জানান, দরজা খুলে বাইরে বের হলে উঠানে শফিকুল ইসলামের নিথর দেহ পড়ে থাকতে দেখতে পেয়ে পরে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেওয়া হয়।

নিহতের ছেলে রুবেল জানান, সোমবার রাত ১১টার দিকে তিনি সর্বশেষ তার বাবাকে দেখেছিলেন। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

তিনি আরও দাবি করেন, জমিজমা সংক্রান্ত বিষয়ে তার বাবার সঙ্গে ফুফুদের কিছুদিন ধরে বিরোধ চলছিল।

তার বোন মছিরন বেগম বলেন, তাদের মা তার ছোট বোনকে ৫ কাঠা জমি লিখে দেওয়ায় তার ভাই শফিকুল ইসলাম খুবই মনোকষ্টে ছিলেন এবং বারবার জমি ফেরত চাইতেন। তবে এ নিয়ে তাদের মধ্যে কখনো কোনো ঝগড়া বিবাদ হয়নি।

নাটোর সদর থানার ওসি মনসুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে নিহতের সঠিক কারণ জানা যাবে। তখন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যেসব এলাকায় ৮ ঘণ্টা ‍বিদ্যুৎ থাকবে না আজ

যেসব এলাকায় ৮ ঘণ্টা ‍বিদ্যুৎ থাকবে না আজ

নাটোরে সাবেক স্ত্রীকে হত্যা করায় যুবকের যাবজ্জীবন

নাটোরে সাবেক স্ত্রীকে হত্যা করায় যুবকের যাবজ্জীবন

শহীদ জিয়ার ঘোষণার মাধ্যমেই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সংঘটিত হয়: দুলু

শহীদ জিয়ার ঘোষণার মাধ্যমেই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সংঘটিত হয়: দুলু

‘জুলাই সনদের জিম্মাদার হিসেবে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাই’

‘জুলাই সনদের জিম্মাদার হিসেবে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাই’

আরও পড়ুন

‘রাজুর স্ত্রী’ পরিচয়ে কক্সবাজার হোটেলে উঠেন স্কুলছাত্রী তাজমিন, বয়স লেখেন ১৮

‘রাজুর স্ত্রী’ পরিচয়ে কক্সবাজার হোটেলে উঠেন স্কুলছাত্রী তাজমিন, বয়স লেখেন ১৮

মুনতাসির মামুনের কুলখানি অনুষ্ঠিত

মুনতাসির মামুনের কুলখানি অনুষ্ঠিত

চুরির অভিযোগে সংঘবদ্ধ পিটুনিতে নিহত ১, আহত ১ নিখোঁজ ১

চুরির অভিযোগে সংঘবদ্ধ পিটুনিতে নিহত ১, আহত ১ নিখোঁজ ১

মনপুরায় শিক্ষক ও স্বাস্থ্যকর্মীকে ডেকে নিয়ে রক্তাক্ত জখম

মনপুরায় শিক্ষক ও স্বাস্থ্যকর্মীকে ডেকে নিয়ে রক্তাক্ত জখম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম