Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘জুলাই সনদের জিম্মাদার হিসেবে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাই’

Advertisement

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১০:২৮ পিএম

‘জুলাই সনদের জিম্মাদার হিসেবে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাই’

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণভোট বিষয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় উপদেষ্টা নূরজাহান বেগম। ছবি: যুগান্তর

Advertisement

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, জুলাই সনদের জিম্মাদার হিসেবে ‘হ্যাঁ’ ভোট প্রদানের জন্যে উদাত্ত আহ্বান জানাই। তবেই আমরা আমাদের কাঙ্ক্ষিত বৈষম্যহীন সুন্দর বাংলাদেশের লক্ষ্যে উপনীত হতে পারব।

উপদেষ্টা রোববার (১৮ জানুয়ারি) বিকাল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণভোট বিষয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন। 

উপদেষ্টা বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানে ১৪ হাজার মানুষ আহত হয়েছেন, ২২ জন চিরতরে অন্ধ হয়ে গেছেন, ৩২ জনের মধ্যে কেউ হাত বা কেউ পা হারিয়েছেন। এই আত্মত্যাগ বৈষম্যহীন সমাজ গঠনের জন্য। তাদের এই আত্মত্যাগকে আমাদের মূল্য দিতে হবে। সবাই মিলে এক মতে এক পথে এসে সুন্দর বাংলাদেশ গড়তে হবে। আমরা চাই কল্যাণমুখী মানবিক রাষ্ট্র। যে রাষ্ট্র কারও জন্যে পক্ষপাতিত্ব করবে না, কারও প্রতি অবিচার করবে না, রাষ্ট্র সকলের জন্যে হবে বৈষম্যহীন, মূল্যায়ন হবে মেধার। তাই কাংখিত এই লক্ষ্যে উপনীত হতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে। ধর্ম-বর্ণ-গোত্রভেদে তাদের বোধগম্যতার জায়গাতে তাদের গণভোটের বিষয় বুঝিয়ে বলতে হবে।

জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ আবদুল ওয়াহাব, জেলা নির্বাচন অফিসার মো. নজরুল ইসলাম এবং জেলা পর্যায়ের কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসাররা বক্তব্য রাখেন।

উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধকরণে চলমান ‘ভোটের গাড়ি’র কার্যক্রমও পরিদর্শন করেন। একই সঙ্গে কালেক্টরেট ভবন চত্বরে সমবেত স্বাস্থ্য বিভাগ, মহিলা বিষয়ক মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে সংশ্লিষ্ট বিপুলসংখ্যক নারীর সঙ্গে গণভোটের ব্যাপারে কথা বলেন, তাদের ‘হ্যাঁ’ ভোট প্রদানে উদ্বুদ্ধ করেন এবং এ সংক্রান্ত লিফলেট প্রদান করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যেসব এলাকায় ৮ ঘণ্টা ‍বিদ্যুৎ থাকবে না আজ

যেসব এলাকায় ৮ ঘণ্টা ‍বিদ্যুৎ থাকবে না আজ

বয়সসীমা অতিক্রম, ভাইভাও দেননি—তবু চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রী

বয়সসীমা অতিক্রম, ভাইভাও দেননি—তবু চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রী

আ.লীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে গেছে: হুইপ দুলু

আ.লীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে গেছে: হুইপ দুলু

বিয়ের ১১ দিনের মাথায় সন্তান প্রসব, অতঃপর...

বিয়ের ১১ দিনের মাথায় সন্তান প্রসব, অতঃপর...

এক জেলায় নতুন ডিসি

এক জেলায় নতুন ডিসি

টিকেট করে দেওয়ার কথা বলে রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের ব্যাগ চুরি

টিকেট করে দেওয়ার কথা বলে রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের ব্যাগ চুরি

আরও পড়ুন

‘রাজুর স্ত্রী’ পরিচয়ে কক্সবাজার হোটেলে উঠেন স্কুলছাত্রী তাজমিন, বয়স লেখেন ১৮

‘রাজুর স্ত্রী’ পরিচয়ে কক্সবাজার হোটেলে উঠেন স্কুলছাত্রী তাজমিন, বয়স লেখেন ১৮

মুনতাসির মামুনের কুলখানি অনুষ্ঠিত

মুনতাসির মামুনের কুলখানি অনুষ্ঠিত

চুরির অভিযোগে সংঘবদ্ধ পিটুনিতে নিহত ১, আহত ১ নিখোঁজ ১

চুরির অভিযোগে সংঘবদ্ধ পিটুনিতে নিহত ১, আহত ১ নিখোঁজ ১

মনপুরায় শিক্ষক ও স্বাস্থ্যকর্মীকে ডেকে নিয়ে রক্তাক্ত জখম

মনপুরায় শিক্ষক ও স্বাস্থ্যকর্মীকে ডেকে নিয়ে রক্তাক্ত জখম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম