Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঘুম থেকে উঠে বাড়ি থেকে বেরিয়েই ট্রেনে কাটা পড়লেন বৃদ্ধা

Advertisement

Icon

লোহাগাড়া দ. (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৭:৩৮ পিএম

ঘুম থেকে উঠে বাড়ি থেকে বেরিয়েই ট্রেনে কাটা পড়লেন বৃদ্ধা

Advertisement

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের সাতকানিয়া অংশে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নুরুন্নাহার বেগম (৬৫) নামে এক বাকপ্রতিবন্ধী বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৬টার দিকে ঘুম থেকে উঠে বাড়ি থেকে বেরিয়েই চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে সাতকানিয়া-বাঁশখালী সড়কসংলগ্ন রেলক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়েন তিনি।

নিহত নুরুন্নাহার বেগম সাতকানিয়া পৌরসভার ছিটুয়াপাড়া এলাকার বাসিন্দা। তিনি কয়েক দিন আগে ঢেমশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

নিহতের ছোট বোন শাহিন আক্তার জানান, নুরুন্নাহার বেগম বাকপ্রতিবন্ধী ছিলেন। বয়সজনিত কারণে তিনি কমও শুনতেন। বুধবার ভোরে ঘুম থেকে উঠে হাঁটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। একপর্যায়ে রেললাইন অতিক্রম করার সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাতকানিয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশনমাস্টার মংইউ মারমা বলেন, সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস সাতকানিয়া স্টেশন অতিক্রমকালে ওই নারী ট্রেনের নিচে কাটা পড়েন। খবর পেয়ে বিষয়টি তাৎক্ষণিকভাবে রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

সাতকানিয়া থানার ওসি মো. জাহাঙ্গীর আলম বলেন, ঘটনার বিষয়ে তিনি অবগত হয়েছেন। তবে লাশ উদ্ধার ও পরবর্তী আইনগত কার্যক্রম রেলওয়ে পুলিশ (জিআরপি) সম্পন্ন করবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চট্টগ্রামে কারখানায় জব্দ ১ হাজার ৬৮১ বস্তা গমই অবৈধ

চট্টগ্রামে কারখানায় জব্দ ১ হাজার ৬৮১ বস্তা গমই অবৈধ

প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, লাশ ফেলা হয় নদীতে

প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, লাশ ফেলা হয় নদীতে

বিপিসির মহাব্যবস্থাপকের বিরুদ্ধে আদালতে সিবিএ নেতার মামলা, সমন জারি

বিপিসির মহাব্যবস্থাপকের বিরুদ্ধে আদালতে সিবিএ নেতার মামলা, সমন জারি

সুস্থ হয়ে দায়িত্বে ফেরার ঘোষণা ভিসির, মানতে নারাজ শিক্ষার্থীরা

দীর্ঘ হচ্ছে চুয়েটের অচলাবস্থা সুস্থ হয়ে দায়িত্বে ফেরার ঘোষণা ভিসির, মানতে নারাজ শিক্ষার্থীরা

‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

বুদ্ধিমত্তায় ছিনতাইকারী চক্রের হাত থেকে বাঁচলেন পর্বতারোহী বাবর

বুদ্ধিমত্তায় ছিনতাইকারী চক্রের হাত থেকে বাঁচলেন পর্বতারোহী বাবর

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম