Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চকরিয়ায় ধর্ষণের ভয় দেখিয়ে আইনজীবী সমিতির সভাপতির বাড়িতে ডাকাতি

Advertisement

Icon

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১০:৫৪ পিএম

চকরিয়ায় ধর্ষণের ভয় দেখিয়ে আইনজীবী সমিতির সভাপতির বাড়িতে ডাকাতি

Advertisement

কক্সবাজারের চকরিয়ায় আইনজীবী সমিতির সভাপতির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং ধর্ষণের ভয় দেখিয়ে বিপুল পরিমাণ টাকা-পয়সা ও মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (৩ জুন) ভোররাত ৪টার দিকে চকরিয়া পৌরসভার ভরামুহুরী উকিলপাড়ায় অ্যাডভোকেট হাবিব উদ্দিন মিন্টুর বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, ডাকাত দল বাড়ির জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে আইনজীবীর অন্তঃসত্ত্বা পুত্রবধূকে অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় তারা ১০ বছর বয়সি নাতনি ও এক যুবতী গৃহকর্মীকে ধর্ষণের ভয় দেখিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।

অ্যাডভোকেট মিন্টুর স্ত্রী ছৈয়দা দিলসাত খানম (৫৮) জানান, তার স্বামীসহ দুই সন্তান কাজের প্রয়োজনে বাড়ির বাইরে ছিলেন। এ সুযোগে ডাকাতরা ঘরে ঢুকে অন্তঃসত্ত্বা পুত্রবধূকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং পঞ্চম শ্রেণিতে পড়ুয়া নাতনি ও যুবতী গৃহকর্মীকে ভয়ভীতি প্রদর্শন করে। পরে তারা আলমারি খুলে প্রায় চার ভরি স্বর্ণালংকার, নগদ দুই লাখ টাকা এবং তিনটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

খবর পেয়ে চকরিয়া থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চকরিয়া আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট লুৎফুল কবির বলেন, অ্যাডভোকেট মোর্শেদ রুবেল ও কক্সবাজারের একজন আইনজীবীকে অমানবিকভাবে মারধরের ঘটনার পর গত রাতে অ্যাডভোকেট হাবিব উদ্দিন মিন্টুর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।  সহকর্মী আইনজীবী ও সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশ বলেন, ঘটনার খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।  জড়িত ডাকাতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের জন্য কাজ চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কক্সবাজারের টুপটুপ রিসোর্টের আগুনে প্রাণ গেল ছাত্রদল নেতার স্ত্রীর

কক্সবাজারের টুপটুপ রিসোর্টের আগুনে প্রাণ গেল ছাত্রদল নেতার স্ত্রীর

কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত

কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত

‘আমার সাইফকে আইন্না দাও’

ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে এক নারী ‘আমার সাইফকে আইন্না দাও’

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন: পালিয়েছে কর্তৃপক্ষ

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন: পালিয়েছে কর্তৃপক্ষ

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৫

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৫

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম