Logo
Logo
×

Advertisement

সারাদেশ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১৫

Advertisement

Icon

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৫:১৭ পিএম

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১৫

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই গ্রামের লোকজন মুখোমুখি অবস্থানে চলে আসে এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে।

Advertisement

রংপুরের বদরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (৩ জুন) বিকালে উপজেলার কুতুবপুর ইউনিয়নের বাঘমারার হাটে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘমারার হাটে ধানের আগাম টাকা নেওয়াকে কেন্দ্র করে ধান ব্যবসায়ী বাবুলের সঙ্গে শিরিকুল ইসলামের তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে পাশের আরেক ব্যবসায়ী রিয়াজুল ইসলাম তাদের তর্ক থামানোর চেষ্টা করেন। এ সময় শিরিকুল রিয়াজুলকে সেখান থেকে চলে যেতে বলেন।  এতে ক্ষুব্ধ হয়ে রিয়াজুল পাশেই থাকা একটি কাঠের চেয়ার তুলে শিরিকুলের মাথায় আঘাত করেন।

আঘাতে শিরিকুল রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ ঘটনার জেরে মুহূর্তের মধ্যেই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই গ্রামের লোকজন মুখোমুখি অবস্থানে চলে আসে এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় রিয়াজুল পক্ষের অধিকাংশ লোকজন পালিয়ে গেলেও চারজন পাশের দুটি দোকানে আশ্রয় নেন। পরে শিরিকুল পক্ষের লোকজন প্রায় তিন ঘণ্টা দোকান দুটি ঘিরে রাখেন।

খবর পেয়ে বদরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রামবাসীদের বাধা উপেক্ষা করে প্রায় এক ঘণ্টার চেষ্টায় দোকান থেকে চারজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

ঘটনার রাতেই সোহেল রানা বাদী হয়ে নয়জনের নাম উল্লেখ করে থানায় একটি এজাহার দায়ের করেন।

বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বলেন, ধানের আগাম টাকা নেওয়াকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং চারজনকে আটক করা হয়েছে।  তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কুমিল্লায় জামায়াতের দুপক্ষের সংঘর্ষ নিয়ে যা জানা গেল

কুমিল্লায় জামায়াতের দুপক্ষের সংঘর্ষ নিয়ে যা জানা গেল

ডিম খাওয়া নিয়ে মারামারি, প্রাণ গেল বৃদ্ধের

ডিম খাওয়া নিয়ে মারামারি, প্রাণ গেল বৃদ্ধের

ইয়েমেনে সরকারি বাহিনী সঙ্গে হুথি যোদ্ধাদের সংঘর্ষে হতাহত ২০০

ইয়েমেনে সরকারি বাহিনী সঙ্গে হুথি যোদ্ধাদের সংঘর্ষে হতাহত ২০০

কুমিল্লায় মহানগর জামায়াতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর

কুমিল্লায় মহানগর জামায়াতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর

ছিনতাইকারীদের হামলায় আহত পুলিশকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

ছিনতাইকারীদের হামলায় আহত পুলিশকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

‘দুর্গাপূজায় কাউকে ঘোলাপানিতে মাছ শিকার করতে দেওয়া হবে না’

‘দুর্গাপূজায় কাউকে ঘোলাপানিতে মাছ শিকার করতে দেওয়া হবে না’

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম