Logo
Logo
×

Advertisement

সারাদেশ

প্রধানমন্ত্রীর মানহানির মামলা

এনসিপি নেতাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

Advertisement

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৬:১৩ পিএম

এনসিপি নেতাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

আনোয়ার হোসেন। ফাইল ছবি।

Advertisement

প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগে দায়ের করা মামলায় লক্ষ্মীপুরে গ্রেফতার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আনোয়ার হোসেনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। 

একই মামলার অপর আসামি ও তার ভাই এনসিপিকর্মী ইমাম হোসেনকে পাসপোর্ট জমা দেওয়ার শর্তে জামিন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে লক্ষ্মীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল হক এ আদেশ দেন।

জেলা ও দায়রা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আব্দুল আহাদ শাকিল পাটওয়ারি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা রায়পুর থানার এসআই মাহবুব আলম দুই আসামির পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত দণ্ডবিধি ও সাইবার সুরক্ষা আইনে দায়ের করা মামলার প্রধান আসামি আনোয়ার হোসেনকে একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। অপর আসামি ইমাম হোসেনকে পাসপোর্ট জমা দেওয়ার শর্তে জামিন দেওয়া হয়।

অভিযুক্ত আনোয়ার হোসেন এনসিপির শ্রমিক শক্তির কেন্দ্রীয় কমিটির সংগঠক এবং রায়পুর উপজেলার সোনাপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। মামলার বাদী রুহুল আমিন সোনাপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এবং চরবগা গ্রামের শফিক আহম্মদের ছেলে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য দিয়ে আনোয়ার তার ফেসবুক আইডিতে প্রচার করেন। এছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম কাগজে লিখে তা পায়ের নিচে রেখে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এসব কর্মকাণ্ডে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারসহ অভিযুক্তরা বাদী রুহুল আমিন ও তার সহযোগীদের ওপর হামলা চালান বলে মামলায় উল্লেখ করা হয়েছে।  একপর্যায়ে বাদীকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও করা হয় বলে অভিযোগে বলা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনয়ন ফরম বিক্রি শুক্রবার

সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনয়ন ফরম বিক্রি শুক্রবার

দুর্গোৎসবে বিএনপির নেতাকর্মীরা প্রহরীর দায়িত্ব পালন করবে: রিজভী

দুর্গোৎসবে বিএনপির নেতাকর্মীরা প্রহরীর দায়িত্ব পালন করবে: রিজভী

‘আমি আর বিচার পাব না’—মেহেদী হত্যার চার মাস পর বাবার আক্ষেপ

‘আমি আর বিচার পাব না’—মেহেদী হত্যার চার মাস পর বাবার আক্ষেপ

প্রকৃত শিক্ষায় নজর না দিলে বিপজ্জনক হতে পারে: পানিসম্পদমন্ত্রী

প্রকৃত শিক্ষায় নজর না দিলে বিপজ্জনক হতে পারে: পানিসম্পদমন্ত্রী

শুক্রবার মনোনয়ন ফরম দেবে বিএনপি

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন শুক্রবার মনোনয়ন ফরম দেবে বিএনপি

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি, আলোচনায় যারা

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি, আলোচনায় যারা

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম