আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু
Advertisement
ফরিদপুর ব্যুরো
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৬:১৬ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুরের মধুখালীতে গাছ থেকে আম পাড়তে গিয়ে রুনা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আড়পাড়া ইউনিয়নের পশ্চিম আড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থাণীয়রা জানান, মো. দবির হোসেনের কন্যা দুই সন্তানের জননী রুনা বেগম (২৪) বাবার বাড়িতে বেড়াতে আসেন। শখের বশে বাড়ির গাছে আম পাড়তে ওঠে ডাল ভেঙ্গে গাছের নীচে পড়ে মাথায় প্রচন্ড আঘাত পান। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মধুখালী সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মধুখালী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. কবির সরদার জানান, মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মৃত অবস্থায় স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে আসেন।

