Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কক্সবাজারে মাটিচাপায় দুই শ্রমিকের মৃত্যু

Advertisement

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৬:১৯ পিএম

কক্সবাজারে মাটিচাপায় দুই শ্রমিকের মৃত্যু

ফাইল ছবি

Advertisement

কক্সবাজার সদর উপজেলার দরিয়ানগর এলাকায় সেতু নির্মাণকাজ চলাকালে মাটি ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক শ্রমিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে কক্সবাজারের দরিয়ানগর এলাকায় ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি সেতু নির্মাণ প্রকল্পে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহত অবস্থায় তিন শ্রমিককে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মো. রাকিব ও মো. ইলিয়াসকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত শ্রমিক শাহজাহান কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত ও আহত শ্রমিকরা সবাই চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, লাকী এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কয়েকজন শ্রমিক সেতু নির্মাণকাজের জন্য মাটি কাটছিলেন। এ সময় হঠাৎ করে মাটি ধসে তিন শ্রমিক চাপা পড়েন। 

দুর্ঘটনার খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহত দুই শ্রমিকের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাটি ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। নিহতদের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সংসদীয় কমিটি, উঠল প্রত্যাবাসনের দাবি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সংসদীয় কমিটি, উঠল প্রত্যাবাসনের দাবি

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

নীলফামারীর জনপ্রিয় কণ্ঠ শিল্পী ফারুক ভুঁইয়া আর নেই

নীলফামারীর জনপ্রিয় কণ্ঠ শিল্পী ফারুক ভুঁইয়া আর নেই

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৭ শিক্ষার্থীর মৃত্যু

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৭ শিক্ষার্থীর মৃত্যু

পুলিশের অভিযানের সময় নদীতে ঝাঁপ দিয়ে জজ মিয়ার মৃত্যু

পুলিশের অভিযানের সময় নদীতে ঝাঁপ দিয়ে জজ মিয়ার মৃত্যু

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম