Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সুন্দরবনে অস্ত্র ও হরিণের মাথাসহ ডাকাত আটক

Icon

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৮:০০ পিএম

সুন্দরবনে অস্ত্র ও হরিণের মাথাসহ ডাকাত আটক

সুন্দরবনে অস্ত্র ও হরিণের মাথাসহ ডাকাত আটক। ছবি: যুগান্তর

Advertisement

সুন্দরবনে বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত করিম-শরীফ বাহিনীর সক্রিয় সদস্য আল-আমিন বাচ্চু হাওলাদারকে (৪৫) আটক করেছে কোস্ট গার্ড। তিনি দীর্ঘদিন ধরে সুন্দরবনে সাধারণ জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিলেন। 

বৃহস্পতিবার (৪ জুন) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। 

অভিযানে চারটি একনলা বন্দুক, বিপুল পরিমাণ গোলাবারুদ এবং হরিণের মাথাসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

কোস্ট গার্ড জানায়, সুন্দরবন অঞ্চলকে বনদস্যুমুক্ত করার লক্ষ্যে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে বাগেরহাটের শরণখোলার আমুরবুনিয়া ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড বেইস মোংলা। আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে আল-আমিন বাচ্চু হাওলাদারকে (৪৫) আটক করা হয়। 

এ সময় ডাকাতদের আস্তানা থেকে চারটি একনলা বন্দুক, ২০ রাউন্ড তাজা কার্তুজ, ৭৪ রাউন্ড ফাঁকা কার্তুজ, সাত রাউন্ড এয়ারগানের গুলি, একটি টেলিস্কোপ, সোলার প্যানেল, ব্যাটারি, ওয়াকিটকি চার্জার, হরিণের মাথা, চাল, সিগারেট এবং একটি কাঠের বোট জব্দ করা হয়। 

পরে বাচ্চুর তথ্যে ওইদিন রাতেই মোরেলগঞ্জের পি সি বাড়ইখালি এলাকায় তার বাড়ি থেকে আরও সরঞ্জাম উদ্ধার করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ২৯৯

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ২৯৯

ভারতে পালানোর সময় আ.লীগ নেতা গ্রেফতার

ভারতে পালানোর সময় আ.লীগ নেতা গ্রেফতার

প্রেসিডেন্টের ফোনে আড়িপাতার অভিযোগে ৩ শীর্ষ পুলিশ কর্মকর্তা আটক

প্রেসিডেন্টের ফোনে আড়িপাতার অভিযোগে ৩ শীর্ষ পুলিশ কর্মকর্তা আটক

যে কারণে ইকবাল সোবহানকে আটক করা হলো

যে কারণে ইকবাল সোবহানকে আটক করা হলো

ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী

ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম