Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বাবার কোলেই প্রাণ গেল দুই শিশুর

Advertisement

Icon

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১০:১৮ পিএম

বাবার কোলেই প্রাণ গেল দুই শিশুর

Advertisement

নাটোরের বড়াইগ্রামে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসে প্রকৌশলী বাবার কোলে থাকা দুই মাসের ইজাদ ও ইহান (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

নিহতরা রাজশাহীর লক্ষ্মীপুর এলাকার প্রকৌশলী আকিব হোসেনের ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন- প্রকৌশলী আকিব হোসেন (৩৫), তার স্ত্রী এমি খাতুন (৩২) এবং মা কণা বেগম (৬০)। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা রাজশাহী শহরের নিজ বাড়িতে ঈদ শেষে ঢাকায় ফিরছিলেন বলে জানা গেছে।

বনপাড়া হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান এবং বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, রাজশাহীতে ঈদ শেষে বৃহস্পতিবার দুপুরে ওই প্রকৌশলী একটি মাইক্রোবাসে সপরিবারে ঢাকায় ফিরছিলেন। মাইক্রোবাসে ওই প্রকৌশলী চালকের পাশের আসনে শিশু সন্তানকে কোলে ও অপর সন্তানকে পাশে বসিয়ে নিয়ে যাচ্ছিলেন। পথে বড়াইগ্রামের চকপাড়া এলাকায় একটি আমবোঝাই ট্রাকের সঙ্গে ওই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই দুই মাসের শিশু ইজাদ নিহত ও অপর চারজন গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইহান মারা যায়।

বনপাড়া হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সংখ্যালঘুদের নিরাপত্তায় আমি নিজেই পাহারা দেব: হুইপ দুলু

সংখ্যালঘুদের নিরাপত্তায় আমি নিজেই পাহারা দেব: হুইপ দুলু

সামাজিক নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনকে আপসহীন হতে হবে: প্রতিমন্ত্রী পুতুল

সামাজিক নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনকে আপসহীন হতে হবে: প্রতিমন্ত্রী পুতুল

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

ছাত্রদল নেতাকে গুলি, দৌড়ে পালানোর সময় কুপিয়ে জখম

ছাত্রদল নেতাকে গুলি, দৌড়ে পালানোর সময় কুপিয়ে জখম

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম