Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বগুড়ায় বিদ্যুৎস্পর্শে স্বামী-স্ত্রীর মৃত্যু

Advertisement

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১০:৫৮ পিএম

বগুড়ায় বিদ্যুৎস্পর্শে স্বামী-স্ত্রীর মৃত্যু

ফাইল ছবি

Advertisement

বগুড়ার কাহালুতে বিদ্যুৎস্পর্শে এক দম্পতির মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার ( ৪ জুন) বিকালে উপজেলার বেলঘড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

কাহালু থানার ওসি শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নারচি ইউনিয়নের আনোয়ার হোসেন (৬০) ও তার স্ত্রী রমিছা খাতুন (৫৫)। 

পুলিশ ও স্থানীয়রা জানান, রমিছা খাতুনের আগের পক্ষের মেয়ে খাদিজা ও জামাতা কাজের জন্য নাটোরে থাকেন। এ কারণে আনোয়ার হোসেন ও রমিছা দম্পতি কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের বেলঘড়িয়া দক্ষিণপাড়া গ্রামে মেয়ের বাড়িতে বসবাস করতেন। বাড়ির রান্নাঘরের সঙ্গে থাকা বিদ্যুতের তার ছেঁড়া ও জরাজীর্ণ ছিল। ছেঁড়া তার বাইসাইকেলের সংস্পর্শে এলে এটি বিদ্যুতায়িত হয়। আজ বৃহস্পতিবার বিকালে আনোয়ার হোসেন বাড়িতে প্রবেশের সময় রান্নাঘরের পাশে রাখা ওই বাইসাইকেল ধরলে তিনি বিদ্যুতায়িত হন। তার চিৎকারে স্ত্রী রমিছা খাতুন এগিয়ে এলে তিনিও বিদ্যুতায়িত হন। এ সময় ঘটনাস্থলেই ওই দম্পতির মৃত্যু হয়। পরে প্রতিবেশি পুটু মিয়া বাড়িতে ঢুকে স্বামী-স্ত্রীকে মৃত অবস্থায় দেখতে পান।  

খবর পেয়ে কাহালু থানা পুলিশ ঘটনাস্থলে আসে। একসঙ্গে স্বামী ও স্ত্রীর মৃত্যুতে শুধু আত্মীয়-স্বজন নয়; পুরো গ্রামের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

কাহালু থানার ওসি শফিকুল ইসলাম জানান, কোনো অভিযোগ না থাকায় নিহত দম্পতির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

নীলফামারীর জনপ্রিয় কণ্ঠ শিল্পী ফারুক ভুঁইয়া আর নেই

নীলফামারীর জনপ্রিয় কণ্ঠ শিল্পী ফারুক ভুঁইয়া আর নেই

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৭ শিক্ষার্থীর মৃত্যু

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৭ শিক্ষার্থীর মৃত্যু

পুলিশের অভিযানের সময় নদীতে ঝাঁপ দিয়ে জজ মিয়ার মৃত্যু

পুলিশের অভিযানের সময় নদীতে ঝাঁপ দিয়ে জজ মিয়ার মৃত্যু

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম