Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জমি নিয়ে বিরোধে হামলায় নারী ও শিক্ষার্থীসহ আহত ৫

Advertisement

Icon

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১০:৫৭ পিএম

জমি নিয়ে বিরোধে হামলায় নারী ও শিক্ষার্থীসহ আহত ৫

Advertisement

বাগেরহাটের মোরেলগঞ্জে জমি-জমাসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলা ও ধারালো অস্ত্রের আঘাতে এক গৃহবধূ ও শিক্ষার্থীসহ অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালি গ্রামে এ ঘটনা ঘটেছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ৬ জনকে আসামি করে বৃহস্পতিবার মোরেলগঞ্জ থানায় মামলা করা হয়েছে। মামলার আসামিরা হলেন- ছালেহ আহম্মদ গাজী, মেহেদী গাজী, রফিকুল গাজী, পাখি বেগম, তামান্না আক্তার ও হুমায়ুন গাজী।

একইদিন মোরেলগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবারটি।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতরা হলেন- আবু মুসা হাওলাদার, তার স্ত্রী সালমা বেগম, সালমার ভাই আলম খলিফা এবং তার ছেলে কলেজশিক্ষার্থী রাকিবুল ইসলাম খলিফা। এছাড়া আরও একজন শিক্ষার্থীসহ বেশ কয়েকজন হামলার শিকার হয়েছেন।

এজাহারে বলা হয়েছে, আবু মুসা হাওলাদার তার কবলাকৃত সম্পত্তিতে বাড়িঘর করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। ওই জমির ওপর কাল্পনিক দাবিদার সেজে নানা সময় জবর দখল চেষ্টাসহ হুমকি ধমকি দিয়ে হয়রানি করে আসছে একই এলাকার ছালেহ আহম্মদ গাজী ও তার লোকজন। বুধবার সকালে আবু মুসা তার স্ত্রী বাড়িতে বেড়া দিচ্ছিলেন। এ সময় ছালেহ আহম্মদ ও তার লোকজন লোহার রড, দা, শাবল ও লাঠিসোটা নিয়ে হুমকি ধমকিসহ গালাগালি করতে থাকে। সালমা বেগম গালমন্দ করতে নিষেধ করলে তারা একযোগে হামলা চালায়।

এজাহারে আরও বলা হয়, সালমা বেগমের স্বজনরা তাকে উদ্ধার করতে গেলে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপরও হামলা চালিয়ে কুপিয়ে জখম করা হয়। তাদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে গিয়ে তাদের উদ্ধার করে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করেন।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, হামলার ঘটনায় ভুক্তভোগী আবু মুসা বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ জড়িতদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মহাভারত-রামায়ণের পৌরাণিক আবহে ২০১ প্রতিমার পূজামণ্ডপ

মহাভারত-রামায়ণের পৌরাণিক আবহে ২০১ প্রতিমার পূজামণ্ডপ

সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে হাত-পা বাঁধা ৪ জেলে উদ্ধার

সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে হাত-পা বাঁধা ৪ জেলে উদ্ধার

চিতলমারীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখতে মানুষের ঢল

চিতলমারীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখতে মানুষের ঢল

চেতনানাশক স্প্রে মেরে চুরি, প্রাণ গেল সাবেক পুলিশ কর্মকর্তার

চেতনানাশক স্প্রে মেরে চুরি, প্রাণ গেল সাবেক পুলিশ কর্মকর্তার

ডিম উৎপাদনে স্বাবলম্বী ফকিরহাট, চাহিদা মিটিয়ে বাড়তি ডিম যাচ্ছে সারা দেশে

ডিম উৎপাদনে স্বাবলম্বী ফকিরহাট, চাহিদা মিটিয়ে বাড়তি ডিম যাচ্ছে সারা দেশে

রামপাল থানার ওসি রাজীব রশিদ মারা গেছেন

রামপাল থানার ওসি রাজীব রশিদ মারা গেছেন

আরও পড়ুন

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম