Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির মৃত্যু

Advertisement

Icon

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৫:৪০ পিএম

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির মৃত্যু

ফাইল ছবি

Advertisement

কিশোরগঞ্জের কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির মৃত্যু হয়েছে।  

শুক্রবার (৫ জুন) বেলা ১১টার দিকে উপজেলার আচমিতা ইউনিয়নের উখড়াশাল গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন- উখড়াশাল গ্রামের আব্দুল হাইয়ের স্ত্রী মেহেরা খাতুন (৬০) এবং তার পুত্রবধূ খালেদা আক্তার বেবী (৩০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রোদ উঠার পর ধান শুকানোর জন্য ঘর থেকে ধান বের করতে যান খালেদা আক্তার বেবী। এ সময় বৈদ্যুতিক ত্রুটির কারণে ঘরটি বিদ্যুতায়িত হয়ে থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পুত্রবধূর চিৎকার শুনে তাকে উদ্ধার করতে ছুটে গেলে শাশুড়ি মেহেরা খাতুনও বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা দুজনকে উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। 

মৃত মেহেরা খাতুনের ফুফাতো ভাই মো. খাইরুল ইসলাম জানান, সকালে ধান শুকানোর জন্য ঘর থেকে ধান বের করতে গিয়ে প্রথমে বেবী বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে বাঁচাতে গিয়ে মেহেরা খাতুনও বিদ্যুৎস্পৃষ্ট হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

একই পরিবারের দুই সদস্যের আকস্মিক মৃত্যুতে উখড়াশাল গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।

কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, আচমিতা ইউনিয়নের উখড়াশাল গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের শাশুড়ি-পুত্রবধূর মৃত্যুর ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গেই পরিদর্শক (তদন্ত) মো. শ্যামল মিয়ার নেতৃত্বে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

নীলফামারীর জনপ্রিয় কণ্ঠ শিল্পী ফারুক ভুঁইয়া আর নেই

নীলফামারীর জনপ্রিয় কণ্ঠ শিল্পী ফারুক ভুঁইয়া আর নেই

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৭ শিক্ষার্থীর মৃত্যু

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৭ শিক্ষার্থীর মৃত্যু

পুলিশের অভিযানের সময় নদীতে ঝাঁপ দিয়ে জজ মিয়ার মৃত্যু

পুলিশের অভিযানের সময় নদীতে ঝাঁপ দিয়ে জজ মিয়ার মৃত্যু

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম