দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড, কুমিল্লার যুবকের লাশ উদ্ধার
Advertisement
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৪:১৭ পিএম
নুরুল আমিন। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের রাজধানী নয়াদিল্লির মালবীয় নগরে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নুরুল আমিন নামের কুমিল্লার চৌদ্দগ্রামের এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (৩ জুন) সকালে হাউজ রানি এলাকার পাঁচতলা ‘বেড অ্যান্ড ব্রেকফাস্ট’ হোটেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল আমিন সোহাগ (৪০) উপজেলার চিওড়া ইউনিয়নের সাঙ্গীশ্বর গ্রামের আব্দুস সোবহানের ছেলে।
শুক্রবার সকালে সোহাগের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বজন হুমায়ুন কবির পাটোয়ারী। তিনি জানান, ছোট বোন ও ভগ্নিপতিকে নিয়ে চিকিৎসার উদ্দেশে নয়াদিল্লি গিয়েছিলেন সোহাগ।
বুধবার সকালে মালবীয় নগরের ওই আবাসিক হোটেলে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হলে তিনি গুরুতর দগ্ধ হন এবং পরে মারা যান।
এ ঘটনায় সোহাগের ছোট বোন ও ভগ্নিপতিও অগ্নিদগ্ধ হয়েছেন। তারা বর্তমানে ম্যাক্স হাসপাতালে আশঙ্কাজনক চিকিৎসাধীন রয়েছেন।
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাৎ হোসেন জানান, নিহতের স্বজনদের সঙ্গে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। লাশ দেশে আনা এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। এছাড়া পরিবারের পাশে থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
