Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ডাকাতির প্রস্তুতিকালে পিস্তল-মাদকসহ আটক ৪

Advertisement

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৫:৪৪ পিএম

ডাকাতির প্রস্তুতিকালে পিস্তল-মাদকসহ আটক ৪

বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতাররা। ছবি: যুগান্তর

Advertisement

বগুড়ার দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে পিস্তল, দেশীয় অস্ত্র ও ইয়াবা ট্যাবলেটসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৪ জুন) গভীর রাতে উপজেলার চৌমুহনী তিশিগাড়ী এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। 

আজ (শুক্রবার) দুপুরে বগুড়া পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান এ তথ্য দিয়েছেন।

আটকরা হলেন- বগুড়ার কাহালু উপজেলার পুগইল গ্রামের মৃত নাজির উদ্দিনের ছেলে ইমরান হোসেন (৩০), দুপচাঁচিয়া উপজেলার নওদাপাড়া গ্রামের নবাব আলীর ছেলে মো. সোহেল (২৮), কাহালু উপজেলার চাঁনপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে রাব্বী হাসান (২১) ও একই উপজেলার পাঁচপীর নলঘড়িয়া গ্রামের আব্বাস আলীর ছেলে আবদুল হালিম (২০)।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বৃহস্পতিবার গভীর রাতে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী তিশিগাড়ী এলাকায় একটি বাড়িতে সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। গোপনে এমন খবর পেয়ে উপজেলার তিশিগাড়ী এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৮ থেকে ১০ সদস্যের একদল ডাকাত পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে চার ডাকাতকে আটক করা সম্ভব হয়। তাদের কাছে ডাকাতির কাছে ব্যবহৃত একটি রিভলবার, একটি চায়নিজ কুড়াল, একটি কাটার, দুটি বার্মিজ চাকু, ১২০ পিস ইয়াবা ট্যাবলেট ও দুটি গামছা পাওয়া যায়। 

অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান জানান, আটক চারজন আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। পুলিশের তাৎক্ষণিক অভিযানের কারণে একটি বড় ধরনের ডাকাতির ঘটনা প্রতিরোধ করা সম্ভব হয়েছে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতরা স্বীকার করেছেন, তারা সম্প্রতি শিবগঞ্জ ও নন্দীগ্রাম থানায় এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। 

দুপচাঁচিয়া থানার ওসি তাজমিলুর রহমান জানান, আটক ডাকাতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এছাড়া পলাতক ডাকাতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মালয়েশিয়ায় ২০ মাসে আটক ১ লাখ ৫৯ হাজার অবৈধ অভিবাসী

মালয়েশিয়ায় ২০ মাসে আটক ১ লাখ ৫৯ হাজার অবৈধ অভিবাসী

কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৫১৯

কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৫১৯

আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরাইল

২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরাইল

কয়েকজনকে নিয়ে মাদক সেবন করছিলেন ছাত্রদল নেতা, অতঃপর...

কয়েকজনকে নিয়ে মাদক সেবন করছিলেন ছাত্রদল নেতা, অতঃপর...

যন্তর মন্তরে গেট টপকে বিক্ষোভ, ফের আটক সিজেপির নেতারা

যন্তর মন্তরে গেট টপকে বিক্ষোভ, ফের আটক সিজেপির নেতারা

আরও পড়ুন

কক্সবাজারে অগ্নিকাণ্ড তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ একই পরিবারের ৬ জন নিহত

তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ একই পরিবারের ৬ জন নিহত

ইলিশের হাটে চাঁদাবাজি প্রসঙ্গে আলাউদ্দিন ‘আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এসবের মধ্যে নেই’

‘আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এসবের মধ্যে নেই’

ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম