Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আগৈলঝাড়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু, তিন গৃহবধূ আহত

Advertisement

Icon

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৬:৫১ পিএম

আগৈলঝাড়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু, তিন গৃহবধূ আহত

প্রতীকী ছবি

Advertisement

বরিশালের আগৈলঝাড়ায় মাছের ঘেরে কাজ করার সময় বজ্রপাতে তানভীর খান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া পৃথক ঘটনায় তিন গৃহবধূ আহত হয়েছেন।

শুক্রবার উপজেলার উত্তর শিহিপাশা ও বড়মগরা গ্রামে এসব বজ্রপাতের ঘটনা ঘটে।

মৃত তানভীর খান (১৮) ওই এলাকার ওয়াসিম খানের ছেলে। মৃত তানভীর সদ্য এসএসসি পরীক্ষার্থী ছিল। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, তানভীর খান বাড়ির পাশের একটি মাছের ঘেরে কাজ করছিল। শুক্রবার বেলা ১১টার দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় একটি বজ্রপাতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তানভীর খানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. শাহানাজ পারভীন সেতু তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়া একই দিন উপজেলার বড়মগরা গ্রামে বাড়িতে কাজ করার সময় বজ্রপাতে বিজন তরুয়ার স্ত্রী সীমা (৩০), অতুল বিশ্বাসের স্ত্রী বিথী বিশ্বাস (২২) ও পলাশ মধুর স্ত্রী শিবানী মধু (২৫) আহত হন। এ সময় পরিবারের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ব্যাপারে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) সুশংকর মল্লিক বলেন, বজ্রপাতে উত্তর শিহিপাশা গ্রামে এক যুবকের মৃত্যু হওয়ার কথা শুনেছি। তবে বড়মগরা গ্রামে বজ্রপাতে তিনজন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  চিকিৎসা নিচ্ছে তা আমার জানা নেই।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

মাদক-জুয়া বন্ধের ঘোষণার জেরে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

মাদক-জুয়া বন্ধের ঘোষণার জেরে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

নতুন লঘুচাপের আভাস, ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নতুন লঘুচাপের আভাস, ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী রুমা এখন বরিশালের বৃদ্ধাশ্রমে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী রুমা এখন বরিশালের বৃদ্ধাশ্রমে

দাম্পত্য কলহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী-দেবর আটক

দাম্পত্য কলহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী-দেবর আটক

‘সব সম্প্রদায়ের অংশগ্রহণে দুর্গোৎসব এখন সার্বজনীন আনন্দের দিন’

‘সব সম্প্রদায়ের অংশগ্রহণে দুর্গোৎসব এখন সার্বজনীন আনন্দের দিন’

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম