Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঝড়ে পড়ে যাওয়ার পর ‘উঠে দাঁড়ানো’ সেই গাছ কেটে ফেলল প্রশাসন

Advertisement

Icon

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৭:৩২ পিএম

ঝড়ে পড়ে যাওয়ার পর ‘উঠে দাঁড়ানো’ সেই গাছ কেটে ফেলল প্রশাসন

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঝড়ে উপড়ে পড়ার পর ফের সোজা হয়ে দাঁড়িয়ে যাওয়া সেই আলোচিত গাছটি কেটে ফেলেছে উপজেলা প্রশাসন। গাছটি ঘিরে কুসংস্কার এবং মাজার তৈরির চেষ্টা রুখতে শুক্রবার দুপুরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় এটি কেটে ফেলা হয়।

অবশেষে বিতর্কিত বা ঝুঁকিপূর্ণ সেই গাছটি কেটে তা অপসারণ করায় স্থানীয়দের মাঝে বড় ধরনের স্বস্তি বয়ে এনেছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী- প্রায় মাস দেড়েক আগে আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের বচিয়ারা গ্রামের মুন্সীবাড়ির একটি পুকুর পাড়ে গাছটি ঝড়ে উপড়ে পড়ে যায়। পড়ে থাকার পর গাছটির ডালপালা এবং ওপরের অনেক অংশ কেটে ফেলা হয়। গত এক সপ্তাহ আগে হঠাৎ করেই ডালপালাহীন ১৫ ফুটের অবশিষ্ট কাণ্ডটি আবার সোজা হয়ে দাঁড়িয়ে যায়।

ঝড়ে পড়া গাছ নিজে নিজে দাঁড়িয়ে যাওয়ার এ ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় শুরু হয়। বিষয়টি দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় করতে শুরু করেন। একপর্যায়ে কিছু উৎসুক মানুষ গাছটির নিচের অংশ লাল কাপড় দিয়ে মুড়িয়ে দেয় এবং সেখানে মোমবাতি ও আগরবাতি জ্বালিয়ে মানত করা শুরু করে। এমনকি চারদিকে নিশানা টাঙিয়ে জায়গাটিকে মাজারসদৃশ রূপ দেওয়ার চেষ্টা করা হয়।

গাছটি দাঁড়িয়ে যাওয়ার পর স্থানীয় সচেতন মহল ও সমাজকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে কুসংস্কারের বিরুদ্ধে সরব হন। তারা জানান, এটি অলৌকিক কিছু নয়। গাছের ডালপালা ও ওপরের অংশ কেটে ফেলায় এর ভরকেন্দ্র বদলে যায়। ফলে ঝড়ের চাপ দূর হওয়ার পর উদ্ভিদের শিকড়ের টান, মাটির স্থিতিস্থাপকতা এবং গাছের অভ্যন্তরীণ রসের চাপের (হাইড্রোস্ট্যাটিক প্রেশার) কারণে কাণ্ডটি আবার সোজা হয়ে দাঁড়িয়েছে। দ্রুত এটি সরিয়ে না নিলে এখানে ভণ্ড মাজার তৈরি হতে পারে বলে তারা প্রশাসনকে অনুরোধ জানান।

বিষয়টি নজরে আসার পর আখাউড়া উপজেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয়। শুক্রবার দুপুরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা গাছটি পুরোপুরি কেটে তা অপসারণ করা হয়েছে, যা স্থানীয়দের জন্য বড় ধরনের স্বস্তি বয়ে এনেছে বলে সচেতন মহল মনে করেন।

আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ বলেন, গাছটি ঝুঁকিপূর্ণ অবস্থায় হেলে ছিল। আমরা গাছের মালিকের সঙ্গে কথা বলেছি এবং তার অনুমতি নিয়েই পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় এটি কেটে ফেলা হয়েছে। মালিক জানিয়েছেন, গাছ বিক্রির টাকা কোনো মসজিদ বা মাদ্রাসায় অনুদান হিসেবে দিয়ে দেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামিকে সহায়তা দেবে না আইনজীবী সমিতি

শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামিকে সহায়তা দেবে না আইনজীবী সমিতি

ধর্ষণের শিকার ৬ বছরের শিশুর মৃত্যু: পরিবারের বরাতে পুলিশ

ধর্ষণের শিকার ৬ বছরের শিশুর মৃত্যু: পরিবারের বরাতে পুলিশ

শর্টসার্কিটের আগুনে নিঃস্ব ১৪ পরিবার

শর্টসার্কিটের আগুনে নিঃস্ব ১৪ পরিবার

বাংলাদেশি সেই কিশোরের লাশ ফেরত দিল বিএসএফ

বাংলাদেশি সেই কিশোরের লাশ ফেরত দিল বিএসএফ

সীমান্তে কিশোরের লাশ, বিজিবি-বিএসএফের বৈঠকের চেষ্টা

সীমান্তে কিশোরের লাশ, বিজিবি-বিএসএফের বৈঠকের চেষ্টা

২০২৯ সালে ঢাকা-সিলেট মহাসড়কের নির্মাণকাজ শেষ হবে: সড়ক পরিবহণমন্ত্রী

২০২৯ সালে ঢাকা-সিলেট মহাসড়কের নির্মাণকাজ শেষ হবে: সড়ক পরিবহণমন্ত্রী

আরও পড়ুন

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

খুলনা সিটি নির্বাচন বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম