Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

বরিশালে মেডিকেল শিক্ষার্থীদের ক্লাশ বর্জন, বিক্ষোভ

Advertisement

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৮:০২ পিএম

বরিশালে মেডিকেল শিক্ষার্থীদের ক্লাশ বর্জন, বিক্ষোভ

ছবি: যুগান্তর

Advertisement

ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন শেরেবাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) সাধারণ শিক্ষার্থীরা।  একই সঙ্গে তারা ক্লাশ বর্জনের কর্মসূচিও পালন করেন। 

রোববার (৭ জুন) দুপুরে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।  এতে শিক্ষার্থীরা বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে অংশ নেন।

এ সময় তারা স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়ন নীতিমালা সংক্রান্ত কমিটির প্রস্তাবনা বাতিলসহ ছয় দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। মানববন্ধন শেষে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল হাসপাতাল এলাকা প্রদক্ষিণ করে।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত না হওয়ায় দীর্ঘদিন ধরে তারা নানা বৈষম্যের শিকার হচ্ছেন।  এ অবস্থার অবসানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

সমাবেশে শিক্ষার্থীরা স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা আইন প্রণয়ন, ইন্টার্ন চিকিৎসকদের ন্যূনতম ৩০ হাজার টাকা বেতন এবং ট্রেইনি চিকিৎসকদের ৯ম গ্রেডের সমমান বেতন নির্ধারণের দাবি জানান। এছাড়া বিএমইউ ও বিসিপিএসের পরীক্ষা ফি কমিয়ে এক হাজার টাকার মধ্যে নির্ধারণের দাবি তোলেন।

পাশাপাশি বিসিএস স্বাস্থ্য ক্যাডারে চাকরিতে প্রবেশের বয়সসীমা পূর্বের মতো জেনারেলদের চেয়ে দুই বছর বেশি, অর্থাৎ ৩৪ বছর নির্ধারণ এবং বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের জন্য সুস্পষ্ট বেতন কাঠামো প্রণয়নের দাবিও উত্থাপন করা হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, চিকিৎসকদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম