Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বরিশালের ছয় রুটে বাস চলাচল বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা

Advertisement

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পিএম

বরিশালের ছয় রুটে বাস চলাচল বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা

বরিশালের ছয় রুটে বাস চলাচল বন্ধ

Advertisement

সড়কে থ্রি-হুইলার ও ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের দাবিতে বরিশাল সদর উপজেলার চরকাউয়া বাস টার্মিনাল থেকে ছয়টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এসব রুটে চলাচলকারী যাত্রীরা। অনেকেই মোটরসাইকেল ও রিকশাযোগে অতিরিক্ত অর্থ ব্যয়ে গন্তব্যে রওনা হয়েছেন।

সোমবার (২ নভেম্বর) সকাল থেকে এই বাস টার্মিনাল থেকে সব রুটের বাস চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ করেছেন চরকাউয়া বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের এই বাস টার্মিনাল থেকে ডিসি রোড, লক্ষ্মীপাশা, লাহারহাট, কাটাদিয়া, হলতা ও সিদ্দিক বাজারসহ ছয়টি রুটে প্রায় ৭০টি বাস চলাচল করে। এখান থেকে প্রতিদিন গড়ে কয়েক হাজার যাত্রী যাতায়াত করেন।

যাত্রীদের অভিযোগ, বাস বন্ধ থাকায় যাতায়াতের জন্য তাদের বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। পাশাপাশি কয়েক দিন পরপরই বাস ধর্মঘটের বিষয়টির দিকে বিশেষভাবে নজর দেওয়ার জন্য তারা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অনুরোধ জানিয়েছেন।

যাত্রী সোহরাব হোসেন হাওলাদার জানিয়েছেন, তিনি বরিশাল থেকে নেহালগঞ্জ যাবেন; কিন্তু বাস বন্ধ থাকায় বিকল্প পথে বাড়তি ভাড়া চাওয়া হচ্ছে।

আমেনা খাতুন নামের আরেক যাত্রী জানিয়েছেন, তিনি গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে চরকাউয়া বাস টার্মিনালে এসে দেখেন বাস চলাচল বন্ধ। এখন বিকল্প পথে যেতে তার বাড়তি ভাড়া গুনতে হবে।

রোববার (১ নভেম্বর) বরিশাল সদর উপজেলার চরকাউয়া বাস টার্মিনালের বাস, থ্রি-হুইলার ও ব্যাটারিচালিত অটোরিকশার মালিকদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ সময় সড়কে থ্রি-হুইলার বন্ধের দাবি তোলেন বাসমালিক ও শ্রমিকরা। তাদের দাবি, থ্রি হুইলারের কারণে বাস দুর্ঘটনা বেড়েই চলছে। পাশাপাশি বাসের সঙ্গে পাল্লা দিয়ে অটোরিকশা চলছে। এতে প্রতিনিয়তই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। তারা দ্রুত সড়ক থেকে থ্রি হুইলার সরিয়ে নেওয়ার দাবি করেন।

চরকাউয়া বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. স্বপন হোসেন জানিয়েছেন, সোমবার সকাল থেকে তারা বাস চালানোর চেষ্টা করলেও থ্রি-হুইলার ও অটোরিকশার চালকরা বাস চলাচলে বাধা সৃষ্টি করছে। বিষয়টি সমাধানের জন্য তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। অপরদিকে বিক্ষুব্ধ থ্রি-হুইলার ও অটোরিকশার চালকরা জানিয়েছেন, তারা নিয়মানুযায়ী তাদের ছোট যান চালাচ্ছেন; কিন্তু বাসচালকরা ইচ্ছা করে কয়েক দিন পরপরই তাদের ওপর বিভিন্ন অভিযোগ চাপিয়ে দিচ্ছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

টোলের নামে ৬ পয়েন্টে কোটি টাকার চাঁদাবাজি

বরিশাল-কুয়াকাটা মহাসড়ক টোলের নামে ৬ পয়েন্টে কোটি টাকার চাঁদাবাজি

গৌরনদীতে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার

গৌরনদীতে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার

বাকেরগঞ্জে ধর্ষণের ১১ দিন পর মামলা নিল পুলিশ

বাকেরগঞ্জে ধর্ষণের ১১ দিন পর মামলা নিল পুলিশ

শেরেবাংলা চেয়েছিলেন অবিভক্ত বাংলা: আবদুল হাই শিকদার

শেরেবাংলা চেয়েছিলেন অবিভক্ত বাংলা: আবদুল হাই শিকদার

জমি দখলে নিতে দুই মাদ্রাসা অধ্যক্ষের কবর ভাঙার অভিযোগ

জমি দখলে নিতে দুই মাদ্রাসা অধ্যক্ষের কবর ভাঙার অভিযোগ

মেঘনায় ইলিশ ধরতে গিয়ে জেলে গুলিতে নিহত

নিষেধাজ্ঞা অমান্য মেঘনায় ইলিশ ধরতে গিয়ে জেলে গুলিতে নিহত

আরও পড়ুন

যশোরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৪১ নেতাকর্মী গ্রেফতার

যশোরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৪১ নেতাকর্মী গ্রেফতার

বরিশালের ছয় রুটে বাস চলাচল বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা

বরিশালের ছয় রুটে বাস চলাচল বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা

কোম্পানীগঞ্জে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন ঘনফুট

কোম্পানীগঞ্জে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন ঘনফুট

আ.লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী

আ.লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম