Logo
Logo
×

Advertisement

সারাদেশ

খালে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি ১৬ মামলার আসামি জলিলের

Advertisement

Icon

হিজলা (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১০:৫৬ পিএম

খালে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি ১৬ মামলার আসামি জলিলের

Advertisement

বরিশালের হিজলা উপজেলায় হত্যা, চুরি, ডাকাতি ও চাঁদাবাজিসহ ১৬টি মামলার আসামি জলিল বেপারিকে (৪৮) গ্রেফতার করেছে হিজলা থানা পুলিশ। এ সময় তিনি খালে ঝাঁপ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু শেষ রক্ষা হয়নি তার।

শনিবার (৬ জুন) বিকাল ৪টায় উপজেলা সদরের খুন্না গোবিন্দপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জলিল উপজেলার বড়জালিয়া ইউনিয়নের খুন্না গোবিন্দপুর গ্রামের মৃত আরব আলী বেপারির ছেলে।

হিজলা থানা পুলিশ জানায়, আব্দুল জলিলের বিরুদ্ধে  হিজলা ও মেহেন্দীগঞ্জ থানায় ৩টি হত্যা, ৭টি ডাকাতি, ৫টি চুরি এবং একটি চাঁদাবাজি মামলা রয়েছে। এর মধ্যে ৩টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। জলিলকে গ্রেফতারের জন্য পুলিশ দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছিল। শনিবার দুপুর ২টার দিকে পুলিশের একটি টিম খুন্না গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ডাকাত জলিল বাঁচার জন্য খালে ঝাঁপ দিলেও শেষ রক্ষা হয়নি।

হিজলা থানার ওসি মো. সোলায়মান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি জলিল উপজেলা সদরে আছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সে কচুরিপানার খালে লাফিয়ে পড়ে। খুন্না গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে আব্দুল জলিলকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দুই অটোরিকশার চাপায় বৃদ্ধ নিহত

দুই অটোরিকশার চাপায় বৃদ্ধ নিহত

সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

দুর্গোৎসবে সম্প্রীতির নজির, বরিশালের সব পূজামণ্ডপে রহমাতুল্লাহর অনুদান

দুর্গোৎসবে সম্প্রীতির নজির, বরিশালের সব পূজামণ্ডপে রহমাতুল্লাহর অনুদান

চাঁদা দাবির প্রতিবাদ করায় জেলেদের ওপর হাতবোমা হামলার অভিযোগ, আহত ৫

চাঁদা দাবির প্রতিবাদ করায় জেলেদের ওপর হাতবোমা হামলার অভিযোগ, আহত ৫

কলেজ থেকে ডেকে নিয়ে দুই ছাত্রীকে মারধর, জুতাপেটার অভিযোগ

কলেজ থেকে ডেকে নিয়ে দুই ছাত্রীকে মারধর, জুতাপেটার অভিযোগ

‘আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এসবের মধ্যে নেই’

ইলিশের হাটে চাঁদাবাজি প্রসঙ্গে আলাউদ্দিন ‘আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এসবের মধ্যে নেই’

আরও পড়ুন

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের

সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে?

সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে?

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত

পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম