Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঘুস নেওয়ার অভিযোগে পুলিশ পরিদর্শককে থানা থেকে প্রত্যাহার

Icon

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৫:৩০ পিএম

ঘুস নেওয়ার অভিযোগে পুলিশ পরিদর্শককে থানা থেকে প্রত্যাহার

অভিযুক্ত কমলেশ দাস প্রায় তিন মাস আগে বাগমারা থানায় ওসি হিসেবে যোগদান করেন।

Advertisement

রাজশাহীর বাগমারা থানায় নিজ কার্যালয়ে বসে ঘুস গ্রহণের অভিযোগে এক পুলিশ পরিদর্শককে থানা থেকে প্রত্যাহার করে রাজশাহী পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

সোমবার (৮ জুন) দুপুরে অভিযুক্ত কমলেশ দাসকে বাগমারা থানা থেকে প্রত্যাহার করা হয়। এর আগে রোববার রাতে ঘুস গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

৫২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, কমলেশ দাস নিজ দপ্তরে বসে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির কাছ থেকে একটি খাম গ্রহণ করেন। পরে টেবিলের নিচে খাম থেকে টাকা বের করেন, যার অধিকাংশই ছিল এক হাজার টাকার নোট। একপর্যায়ে তিনি দ্রুত নোটগুলো গুনে নিজের মানিব্যাগে রাখেন। এ সময় তাকে অর্থদাতার দিকে তাকিয়ে হাসিমুখে কথা বলতে দেখা যায়। পরে টেবিলের ওপর থাকা লাল রঙের একটি খাতায় লেখা কিছু বিষয় ওই ব্যক্তিকে দেখান তিনি।

রোববার রাতে ‘কাজিম বাবু’ নামের একটি ফেসবুক পেজ থেকে প্রথম ভিডিওটি প্রকাশ করা হয়। মুহূর্তের মধ্যেই সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ভিডিওতে যার কাছ থেকে ওই পুলিশ কর্মকর্তা খামটি গ্রহণ করেছেন, তাকে স্পষ্টভাবে দেখা বা শনাক্ত করা যায়নি।

কমলেশ দাস প্রায় তিন মাস আগে বাগমারা থানায় ওসি হিসেবে যোগদান করেন।

এ বিষয়ে তার বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, কে, কখন এবং কিভাবে ভিডিওটি ধারণ করেছে, তা আমি বুঝতে পারছি না। তবে কেউ রেশন নিয়ে এমনটি করতে পারে।

রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, বিষয়টি নজরে আসার পর তাৎক্ষণিকভাবে ওই পুলিশ কর্মকর্তাকে বাগমারা থানা থেকে প্রত্যাহার করে রাজশাহী পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আ.লীগ ও অন্তর্বর্তী সরকারের আমলের অনিয়ম-দুর্নীতির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি

আ.লীগ ও অন্তর্বর্তী সরকারের আমলের অনিয়ম-দুর্নীতির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি

সরকার কেন সৌরবিদ্যুতে ঝুঁকছে, জানালেন মন্ত্রী

সরকার কেন সৌরবিদ্যুতে ঝুঁকছে, জানালেন মন্ত্রী

সার পাচার ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হচ্ছে : কৃষিমন্ত্রী

সার পাচার ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হচ্ছে : কৃষিমন্ত্রী

রক্তপাত বন্ধ করতে পারেননি চিকিৎসক, প্রসূতির মৃত্যু

রক্তপাত বন্ধ করতে পারেননি চিকিৎসক, প্রসূতির মৃত্যু

পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা

পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের গোপন বৈঠকে অভিযান...

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের গোপন বৈঠকে অভিযান...

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম