Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জানাজার আগে মাথায় রক্তাক্ত দাগ দেখে দাফনে বাধা, লাশ উদ্ধার করল পুলিশ

Advertisement

Icon

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৭:৪০ পিএম

জানাজার আগে মাথায় রক্তাক্ত দাগ দেখে দাফনে বাধা, লাশ উদ্ধার করল পুলিশ

সিরাজদৌলা

Advertisement

চট্টগ্রামের রাউজান উপজেলার ১০ নম্বর পূর্ব গুজরা ইউপির ৪ নম্বর ওয়ার্ডের মধ্যম আধারমানিক গ্রামের ননা হাজী তালুকদার বাড়িতে সিরাজদৌলা প্রকাশ দুলাল (৬৬) নামের এক ব্যক্তির মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

জানাজার আগমুহূর্তে ওই ব্যক্তির মাথায় রক্তাক্ত চিহ্ন দেখতে পেয়ে স্থানীয়রা দাফন ও জানাজায় বাধা দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করে।

মৃত দুলাল প্রয়াত আব্দুস সাত্তারের ছেলে। রোববার (৭ জুন) সকাল ১০টার দিকে চট্টগ্রাম নগরীর মোহাম্মদপুর এলাকায় তার মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়। পরে বিকাল ৫টায় জানাজা ও দাফনের লাশ অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়ি ননা হাজী তালুকদার বাড়িতে নিয়ে আসেন স্বজনরা।

তবে জানাজার আগমুহূর্তে স্থানীয় লোকজন ও স্বজনরা দুলালের মাথায় রক্তাক্ত চিহ্ন দেখতে পান। এ ঘটনায় তাদের মধ্যে সন্দেহের সৃষ্টি হলে দাফন ও জানাজার প্রস্তুতি বন্ধ করে দেওয়া হয়। পরে বিষয়টি প্রতিবেশী ও উপস্থিত লোকজন থানা পুলিশকে জানান। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুলাল প্রায় ২০ বছর আগে দ্বিতীয় সংসার শুরু করেন। প্রথম সংসারে তার এক প্রতিবন্ধী ছেলে ও দুই মেয়ে রয়েছে, যাদের সঙ্গে দীর্ঘদিন যোগাযোগ ছিল না। দ্বিতীয় সংসারে তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

স্থানীয় নুরুল আবছার বলেন, জানাজার আধঘণ্টা আগে লাশ বাড়িতে নিয়ে আসে শহর থেকে। এরপর প্রতিবেশীরা তার লাশ দেখতে চাইলে পরিবারের লোকজন বাধা দেন। পরে দেখা যায় দুলালের মাথায় দাগ ও রক্তাক্ত চিহ্ন রয়েছে। এরপর আমরা জানাজা না পড়ে থানা পুলিশকে খবর দেই। পুলিশ এসে লাশ উদ্ধার করে।

মৃতের বর্তমান স্ত্রী জাহেদা বেগম বলেন, আমার স্বামীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। এলাকার মানুষ বিষয়টিকে শত্রুতাবশত ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছেন।

এদিকে স্থানীয় কয়েকটি সূত্রে জানা যায়, মারা যাওয়া দুলালের মাথায় কোপের দাগ রয়েছে। তিনি চট্টগ্রাম শহরের মোহাম্মদপুর এলাকায় স্বজনদের বাসায় থাকতেন।

স্থানীয় পূর্ব গুজরা ফাঁড়ির (তদন্ত কেন্দ্র) এসআই মোহাম্মদ সাদ্দাম হোসেন বলেন, এলাকার মানুষের অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা ঘটনাস্থলে এসে লাশের মাথায় আঘাতের চিহ্ন দেখতে পাই। পরে রাত ৮টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানা গেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গভীর রাতে এলোপাতাড়ি গুলি, যুবক নিহত

গভীর রাতে এলোপাতাড়ি গুলি, যুবক নিহত

দুর্গাপূজার নিরাপত্তায় কোনো ঘাটতি নেই : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

দুর্গাপূজার নিরাপত্তায় কোনো ঘাটতি নেই : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

দুর্গাপূজা ঘিরে হাজারী গলিতে নীল শাপলার কদর

দুর্গাপূজা ঘিরে হাজারী গলিতে নীল শাপলার কদর

চমেক থেকে ফিরেই জরুরি সিন্ডিকেট সভা ডাকলেন চুয়েট ভিসি

চমেক থেকে ফিরেই জরুরি সিন্ডিকেট সভা ডাকলেন চুয়েট ভিসি

চট্টগ্রামে কারখানায় জব্দ ১ হাজার ৬৮১ বস্তা গমই অবৈধ

চট্টগ্রামে কারখানায় জব্দ ১ হাজার ৬৮১ বস্তা গমই অবৈধ

প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, লাশ ফেলা হয় নদীতে

প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, লাশ ফেলা হয় নদীতে

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম