Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

Advertisement

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৭:৪৩ পিএম

বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

Advertisement

জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে নিপু নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার রাতের কোনো এক সময় উপজেলার কামরাবাদ ইউনিয়নের বীর বড়বাড়ীয়া গামার বিলে মজিবর রহমানের সেচপাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

নিপু (৩৫) উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়ীয়া পূর্বপাড়া গ্রামের উসমান আলীর ছেলে। নেশার টাকা জোগাতে গিয়েই এ চুরি ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের বীরবড়বাড়ীয়া গামার বিলে মজিবর রহমান ও মিস্টারের সেচপাম্পের জন্য টাঙানো সার্ভিস তার চুরি করতে যান নিপু। এ সময় সার্ভিস তারে বিদ্যুতায়িত হয়ে সেখানেই তার মৃত্যু হয়। সোমবার সকালে পথচারীরা মাটিতে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে থাকতে দেখে সরিষাবাড়ী থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে। 

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ওসি মোহাম্মদ ইকবাল হোসেন জানান, বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যান নিপু। তার লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্ত এবং আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সন্তানসহ সিমিকে আপন করে নিলেন ফিনল্যান্ড থেকে আসা মিকাইল

সন্তানসহ সিমিকে আপন করে নিলেন ফিনল্যান্ড থেকে আসা মিকাইল

বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূ নিহত

বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূ নিহত

আড়াই বছর পর উৎপাদনে যমুনা সার কারখানা, চাপ নিয়ে শঙ্কা কাটেনি

আড়াই বছর পর উৎপাদনে যমুনা সার কারখানা, চাপ নিয়ে শঙ্কা কাটেনি

ময়মনসিংহে বাসচাপায় নিহত ৭ জনের দাফন সম্পন্ন

ময়মনসিংহে বাসচাপায় নিহত ৭ জনের দাফন সম্পন্ন

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করা হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করা হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী

যুবলীগ নেতার পক্ষ নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিএনপি নেতা, (ভিডিও ভাইরাল)

যুবলীগ নেতার পক্ষ নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিএনপি নেতা, (ভিডিও ভাইরাল)

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম