থানার ভিতরে আ.লীগ নেতার স্লোগান
Advertisement
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১০:০৬ পিএম
গুরুদাসপুর থানা
|
ফলো করুন |
|
|---|---|
নাশকতার একটি মামলায় গ্রেফতার হয়েছেন নাটোরের গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম সবুজ। থানার ভেতর স্লোগান দেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রেজাউল করিম সবুজ পৌর শহরের চাঁচকৈড় কাচারিপাড়া মহল্লার আক্কাছ আলীর ছেলে।
সোমবার (৮ জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে গুরুদাসপুর থানা পুলিশ। এর আগে রোববার দিবাগত রাতে উপজেলার চাঁচকৈড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দুপুরে রেজাউল করিম সবুজকে প্রিজনভ্যানে করে আদালতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে যখন থানা ভবন থেকে বের করা হচ্ছিল, ঠিক তখন থানার মূল ফটকের (প্রধান ফটক) সামনে হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগানে উত্তাপ ছড়ায়। থানা চত্বরে এমন আকস্মিক স্লোগানের ঘটনায় উপস্থিত সাধারণ মানুষ ও পুলিশ প্রশাসনের মধ্যে সাময়িক উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কড়া নিরাপত্তায় তাকে আদালতে পাঠায়।
থানায় জয়বাংলা স্লোগান দেওয়ায় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে নানা আলোচনা-সমালোচনায় টক অব দ্য টাউনে পরিণত হয়েছে।
গুরুদাসপুর থানার ওসি মঞ্জুরুল আলম জানান, আটককৃত রেজাউল করিম সবুজের বিরুদ্ধে সুনির্দিষ্ট নাশকতার মামলা রয়েছে। নয়াবাজার বিস্ফোরক মামলায় তাকে আটক করা হয়েছে। দুপুরের দিকে তাকে নাটোর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। প্রশাসনিক কাজে নাটোরে অবস্থান করায় জয়বাংলা স্লোগান বিষয়ে তিনি মন্তব্য দেননি।
