Logo
Logo
×

Advertisement

সারাদেশ

স্ত্রীর সামনে প্রস্রাবের প্রতিবাদ করায় স্বামীকে প্রকাশ্যে হত্যা

Advertisement

Icon

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১০:১৫ পিএম

স্ত্রীর সামনে প্রস্রাবের প্রতিবাদ করায় স্বামীকে প্রকাশ্যে হত্যা

Advertisement

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় খুলনার পাইকগাছায় প্রকাশ্যে স্বামী হাসান সরদারকে (৩৫) দফায় দফায় নির্যাতন করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের চাচা সিরাজুল বাদী হয়ে পাইকগাছা থানায় ১০ জনের নামে এজাহার দাখিল করেছেন।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকাল ৫টার দিকে হাসনের স্ত্রীর সামনে স্থানীয় খালেক গাজীর ছেলে কুদ্দুস গাজী প্রস্রাব করতে বসে। এর প্রতিবাদ করেন হাসান সরদার। এ ঘটনায় পাইকগাছা উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নামজুল হুদা মিন্টুর নেতৃত্বে প্রকাশ্য জনসম্মুখে মারপিট করে তাকে আহত করে।

এর এক থেকে দেড় ঘণ্টা পরে একটু সুস্থ হলে আবারও নির্যাতন চালানো হয়। একপর্যায়ে বেহুঁশ হয়ে পড়েন হাসান সরদার। জ্ঞান ফিরলে আবারও হাতুড়ি, ইট, দরজার হাক দিয়ে পিটিয়ে জখম করে। এশার নামাজের পরে আবারও মারপিট করে তকে নসিমনে দড়ি দিয়ে পশুর মতো বেঁধে মিন্টুসহ তার সঙ্গীরা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. নয়ন কুমার সরকার তার চিকিৎসার প্রস্তুতি নিতে থাকেন। হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহতের মাথার পেছনে মগজ বের করা ছিল, কপাল ও চোয়ালে পেরেক ফুটানোর ছিদ্র ছিল, বাম চোখ খুঁচিয়ে খুঁচিয়ে রক্তাক্ত অবস্থায় ছিল, চার হাত-পা ভেঙে দেওয়া হয়েছে- এমনটি জানালেন নিহতের ভাইজি অষ্টম শ্রেণির ছাত্রী মীম আক্তার, চাচা সিরাজুলসহ প্রত্যক্ষদর্শীরা। কেউ ছবি উঠাতে গেলে বা ঠেকাতে গেলে তাদেরও মারপিট করা হয়েছে বলে জানান উপস্থিত সবাই।

যারা এ ঘটনা ঘটিয়েছেন তারা হলেন- পাইকগাছা উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক স্থানীয় নাজমুল হুদা মিন্টু, ইবাদাত গাজী, মনিরুল ইসলাম, কুদ্দুস গাজী, কবির সরদার, জহুরুল ইসলাম, আজহারুল গাজী, ইয়াসিন সরদার, পলাশ সরদার ও শুকুর আলী।

এ বিষয়ে নাজমুল হুদা মিন্টু বলেন, নিহত হাসান সরদার একজন খারাপ প্রকৃতির লোক। জনগণ গণধোলাই দিয়ে তাকে হত্যা করেছেন। আমি ঘটনাস্থলে ছিলাম না। তবে তাকে চিকিৎসার জন্য নসিমনে করে হাসপাতালে নিয়ে গেছিলাম।

পাইকগাছা থানার এসআই আ. আজিজ বলেন, আমি লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছি। নিহতের মাথা মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অঙ্গে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের চাচা সিরাজুল ইসলাম বাদী হয়ে ১০ জনের নামে এজাহার দাখিল করেছেন।

এ বিষয়ে পাইকগাছা থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, অভিযোগ দাখিল হয়েছে শুনেছি। আমি খুলনায় আছি। সন্ধ্যার দিকে থানায় পৌঁছার পর ব্যবস্থা নেওয়া হবে। লাশ ময়নাতদন্তে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

খুলনায় ট্রেনের ধাক্কায় নিহত ২

খুলনায় ট্রেনের ধাক্কায় নিহত ২

মাটির প্রতিমার রূপ ছাপিয়ে ধানের সুনিপুণ কারুকাজে দেবী দুর্গা

মাটির প্রতিমার রূপ ছাপিয়ে ধানের সুনিপুণ কারুকাজে দেবী দুর্গা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

সাবেক ছাত্রদল নেতা সাইফুলকে দেখতে হাসপাতালে ডা. বিটু

সাবেক ছাত্রদল নেতা সাইফুলকে দেখতে হাসপাতালে ডা. বিটু

খুলনায় বিশেষ অভিযানে ৮ দিনে গ্রেফতার ২৫৫, অস্ত্র ও মাদক উদ্ধার

খুলনায় বিশেষ অভিযানে ৮ দিনে গ্রেফতার ২৫৫, অস্ত্র ও মাদক উদ্ধার

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম