Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

রাঙামাটিতে নাগরিক সমাজের মানববন্ধন দীপেন দেওয়ানের মন্ত্রিত্ব ফিরিয়ে দেওয়ার দাবি

Advertisement

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১০:৫২ পিএম

রাঙামাটিতে নাগরিক সমাজের মানববন্ধন দীপেন দেওয়ানের মন্ত্রিত্ব ফিরিয়ে দেওয়ার দাবি

Advertisement

সংসদ-সদস্য দীপেন দেওয়ানকে মন্ত্রিত্বে পুনর্বহালের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (৮ জুন) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাঙামাটি পার্বত্য জেলার নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। 

মানববন্ধন থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলা হয়েছে, সদ্য পদত্যাগী পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের মন্ত্রিত্ব ফিরিয়ে দিন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি-বাঙালির সহাবস্থান নিশ্চিত করুন। দীপেন দেওয়ান পাহাড়ি-বাঙালির শান্তিপ্রিয় জনসাধারণ সবার কাছে আস্থাভাজন। তিনি শান্তি ও সম্প্রীতিতে বিশ্বাসী। সবার দুঃখ-কষ্ট উপলব্ধি করতে পারেন, তাই এখানকার সবার কাছে তিনি গ্রহণযোগ্য। আগামীর পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় দীপেন দেওয়ানের বিকল্প কেউ নেই।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি পাঠানো হয়েছে।

শাহ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুদ্দিন মিন্টুর সভাপতিত্বে ও আইনজীবী সুস্মিতা খীসার সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য দেন- সাবেক যুগ্ম সচিব কৃঞ্চচন্দ্র চাকমা, রাঙামাটি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য বাঞ্ছিতা চাকমা, জেলা শিক্ষক সমিতির সভাপতি মঈনুদ্দিন ভ‚ঁইয়া, আইনজীবী ফোরামের সম্পাদক মো. মাসুম, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিশির চাকমা, সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরী প্রমুখ।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম