Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাছবোঝাই পিকআপে ছিনতাইকালে ব্যবসায়ী নিহত, নিখোঁজ ১

Advertisement

Icon

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৮:৩৬ পিএম

মাছবোঝাই পিকআপে ছিনতাইকালে ব্যবসায়ী নিহত, নিখোঁজ ১

Advertisement

কিশোরগঞ্জের হোসেনপুরে মাছবোঝাই একটি পিকআপ ভ্যান ছিনতাইয়ের ঘটনায় এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন নিখোঁজ এবং একজন গুরুতর আহত হয়েছেন।

নিহত রনি (২৮) ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কোনাবাড়ী এলাকার ইসমত আলীর ছেলে। আহত আসিবকে (২০) উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর একজন ব্যবসায়ীর এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।

মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলার পুমদী ইউনিয়নের ডাহোড়া এলাকায় তালিমুল উম্মাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা ও এতিমখানার সামনে সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে তিন মাছ ব্যবসায়ী একটি পিকআপ ভ্যানে করে মাছ নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে ডাহোড়া গোলপুকুরপাড় এলাকায় পৌঁছলে একদল দুর্বৃত্ত তাদের পথরোধ করে। পরে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তিনজনকেই গুরুতর জখম করা হয়। একপর্যায়ে হামলাকারীরা মাছবোঝাই পিকআপ ভ্যানটি ছিনতাই করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রনির লাশ উদ্ধার করে।

হোসেনপুর থানার ওসি মো. রাশেদুল ইসলাম বলেন, আহত ব্যক্তির অবস্থা গুরুতর হওয়ায় এখনো ঘটনার বিস্তারিত জানা সম্ভব হয়নি। তিনি সুস্থ হলে হামলার প্রকৃত কারণ জানা যাবে। পাশাপাশি নিখোঁজ ব্যক্তির সন্ধানে অভিযান চলছে। হামলা ও লুটপাটে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

পুলিশ জানিয়েছে, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে প্রযুক্তির সহায়তায় তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হত্যার আশঙ্কার কথা পুলিশকে আগেই জানিয়েছিলেন সাংবাদিক লুৎফুজ্জামান

হত্যার আশঙ্কার কথা পুলিশকে আগেই জানিয়েছিলেন সাংবাদিক লুৎফুজ্জামান

সাংবাদিক লুৎফুজ্জামান হত্যা, রহস্য উন্মোচনে এসআরবির ছায়াতদন্ত

সাংবাদিক লুৎফুজ্জামান হত্যা, রহস্য উন্মোচনে এসআরবির ছায়াতদন্ত

তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

‘আমাদের যারা এতিম করেছে, তাদের ফাঁসি চাই’

‘আমাদের যারা এতিম করেছে, তাদের ফাঁসি চাই’

পাঁচ গুলি লুৎফুজ্জামানের শরীর ভেদ করে বের হয়ে যায়, আটকে ছিল এক

পাঁচ গুলি লুৎফুজ্জামানের শরীর ভেদ করে বের হয়ে যায়, আটকে ছিল এক

আগে হামলা, এবার হত্যা: সাংবাদিক লুৎফুজ্জামানকে কেন টার্গেট?

আগে হামলা, এবার হত্যা: সাংবাদিক লুৎফুজ্জামানকে কেন টার্গেট?

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম