Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কাপ্তাই হ্রদে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

Advertisement

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৯:০৫ পিএম

কাপ্তাই হ্রদে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

Advertisement

রাঙামাটিতে কাপ্তাই হ্রদে গোসলে নেমে ইনতিশার হাসনাত জিমেল নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালের দিকে রাঙামাটি সদরের বালুখালী ইউনিয়নের বালুচর স্পটে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

মৃত ইনতিশার হাসনাত জিমেল (২২) কক্সবাজার জেলার পেকুয়া এলাকার মো. বেলাল উদ্দিন ও শাহীন আকতার নাছরিন দম্পতির ছেলে। বর্তমানে তারা চট্টগ্রাম মহানগরীর ডিওএইচএস এলাকায় থাকেন বলে জানা গেছে।

জানা যায়, মঙ্গলবার সকালে চট্টগ্রাম থেকে রওনা হয়ে চবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের (আইআর অনার্স) শিক্ষার্থী ইনতিশার হাসনাতসহ চার বন্ধু মিলে রাঙামাটি পৌঁছায়। বিকালের দিকে তারা ইঞ্জিনচালিত নৌকায় করে কাপ্তাই হ্রদের বালুচর স্পটে ঘুরতে যান। এরপর সেখানে চারজনই কাপ্তাই হ্রদে গোসলে নামলে সাঁতার না জানার কারণে ইনতিশার হাসনাত পানিতে তলিয়ে যান। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল গিয়ে সেখান থেকে তার লাশ উদ্ধার করে রাঙামাটি ফায়ার স্টেশন সার্ভিসের ডুবুরি দল।

রাঙামাটি ফায়ার সার্ভিস স্টেশনের উপপরিচালক নিউটন দাস বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক আমাদের ডুবুরি দল বিকাল ৫টার দিকে ঘটনাস্থল গিয়ে পৌঁছায়। এরপর আশপাশে তল্লাশির আধা ঘণ্টা পর কাপ্তাই হ্রদ থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।

রাঙামাটি পুলিশ সুপার মুহম্মদ আবদুর রকিব বলেন, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাজেকে ফের অনির্দিষ্টকালের অবরোধ, বন্ধ পর্যটনকেন্দ্র

সাজেকে ফের অনির্দিষ্টকালের অবরোধ, বন্ধ পর্যটনকেন্দ্র

পর্যটকশূন্য ভ্যালিতে ফের অনির্দিষ্টকালের সড়ক অবরোধ

প্রশাসনের ‘প্রতিশ্রুতি ভঙ্গের’ অভিযোগ পর্যটকশূন্য ভ্যালিতে ফের অনির্দিষ্টকালের সড়ক অবরোধ

দাবি কার্যকরের আশ্বাসে ব্যারিকেড প্রত্যাহার

দাবি কার্যকরের আশ্বাসে ব্যারিকেড প্রত্যাহার

সাজেক বন্ধ ঘোষণা

সাজেক বন্ধ ঘোষণা

রাঙামাটিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ১২

রাঙামাটিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ১২

বিয়ের প্রলোভনে ধর্ষণের পর ‘মর্মান্তিকভাবে’ হত্যা, আসামির মৃত্যুদণ্ড

বিয়ের প্রলোভনে ধর্ষণের পর ‘মর্মান্তিকভাবে’ হত্যা, আসামির মৃত্যুদণ্ড

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম