Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার

Advertisement

Icon

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুন ২০২৬, ১০:১১ পিএম

আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার

মোংলায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার। ছবি: যুগান্তর

Advertisement

মোংলায় পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত ৩টার দিকে মোংলা ও রামপাল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।  

গ্রেফতাররা হলেন, বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভার মো. ইমরান হাওলাদারের ছেলে মো. রনি হাওলাদার, রনসেন এলাকার আবু সাঈদ শেখের ছেলে মেহেদী হাসান, মোংলা উপজেলার দিগরাজের মো. মকবুল হোসেনের ছেলে মো. সজীব আহমেদ জয়, ব্যাংক রোডের মো. আব্দুল আলিমের ছেলে মো. সাজেদুল ইসলাম, বুড়িরডাঙ্গার মো. নজরুল শেখের ছেলে মো. নাজমুল শেখ ও ফকিরহাট উপজেলার কাঠালতলা এলাকার মৃত শেখ নবীর উদ্দিনের ছেলে তানভীর হোসেন শাওন। 

মোংলা থানার ওসি আতিকুর রহমান জানান, মোংলা বন্দরের প্রাণিসম্পদ কোয়ারান্টাইন ষ্টেশনের অফিস সহকারী শেখ আল-আমিন ও একই এলাকার বাসিন্দা মার্কিন জোয়াদ্দারের দুটি মোটরসাইকেল সম্প্রতি দিগরাজ বাজারের শাহিন হোটেলের সামনে থেকে চুরি হয়ে যায়। সংঘবদ্ধ চোর চক্রের সদস্য রনি এ গাড়ি দুটি অন্যত্র বিক্রি করে দেয় বলে গোয়েন্দা তৎপরতায় চিহ্নিত ও নিশ্চিত করা হয়। পরে চোর রনিকে নিয়ে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে মোংলা ও রামপাল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই চোর চক্রের মোট ছয় সদস্যকে আটক করে পুলিশ। পরে ওই চোরদের স্বীকারোক্তিতে তাদের জিম্মায় থাকা চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। 

এ ঘটনায় আটকদের বিরুদ্ধে বুধবার সকালে থানায় মামলা দায়ের হয়েছে। এরপর তাদেরকে দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।  

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কাদের সঙ্গে যোগাযোগ করতেন সাবেক ২ সেনা কর্মকর্তা, বেরিয়ে এলো চাঞ্চ্যকর তথ্য

কাদের সঙ্গে যোগাযোগ করতেন সাবেক ২ সেনা কর্মকর্তা, বেরিয়ে এলো চাঞ্চ্যকর তথ্য

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬

সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে হাত-পা বাঁধা ৪ জেলে উদ্ধার

সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে হাত-পা বাঁধা ৪ জেলে উদ্ধার

জুলাইয়ে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় সাবেক ডিআইজি হামিদুল গ্রেফতার

জুলাইয়ে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় সাবেক ডিআইজি হামিদুল গ্রেফতার

হত্যা মামলায় হাসনাত আব্দুল্লাহর ছেলে গ্রেফতার

হত্যা মামলায় হাসনাত আব্দুল্লাহর ছেলে গ্রেফতার

সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেফতার

সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেফতার

আরও পড়ুন

টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

লাখাইয়ে শেয়ালের কামড়ে আহত ২৭

লাখাইয়ে শেয়ালের কামড়ে আহত ২৭

ধারণক্ষমতার সাড়ে চারগুণ রোগী ভর্তি জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসা চলছে মেঝে-বারান্দায়

জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসা চলছে মেঝে-বারান্দায়

প্রয়াত বিএনপি নেতার স্ত্রীকে সেলাইমেশিন দিল জামায়াত

প্রয়াত বিএনপি নেতার স্ত্রীকে সেলাইমেশিন দিল জামায়াত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম