Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি, গ্রেফতার আ.লীগ নেতা

Advertisement

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১০:৪১ এএম

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি, গ্রেফতার আ.লীগ নেতা

ছবি: সংগৃহীত

Advertisement

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করে দেওয়ার নামে এক বিএনপি নেতার কাছ থেকে টাকা আত্মসাতের অভিযোগে মো. আব্দুস সালাম (৫০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১০ জুন) ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

​আব্দুস সালাম বালিয়াডাঙ্গী উপজেলার ৫ নম্বর দুওসুও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মহিষমারী গ্রামের মো. ইশার উদ্দীনের ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

​পুলিশ ও ভুক্তভোগীর এজাহার সূত্রে জানা যায়, সোমবার রাতে মহিষমারী গ্রামের বাসিন্দা ও স্থানীয় বিএনপি নেতা মো. ফরহাদ আলীর বাড়ির বারান্দা থেকে ১ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের একটি ১৫০ সিসির মোটরসাইকেল চুরি হয়। পরদিন সকালে চুরির বিষয়টি টের পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে ফরহাদ আলী স্থানীয়ভাবে জানতে পারেন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম টাকার বিনিময়ে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করে দিতে পারবেন।

বিএনপি নেতা ফরহাদ আলী জানান, এ তথ্যের ভিত্তিতে তিনি তাৎক্ষণিকভাবে আওয়ামী লীগ নেতা আব্দুস সালামের কাছে যান। সালাম মোটরসাইকেলটি কোথায় আছে তা জানেন বলে দাবি করেন এবং ফরহাদ আলীর মোবাইল ফোন থেকে এক অজ্ঞাত ব্যক্তির সঙ্গে কথা বলে নম্বরটি মুছে দেন। এরপর মোটরসাইকেলটি ফিরিয়ে দেওয়ার কথা বলে প্রথমে ২ হাজার টাকা দাবি করেন।

​এজাহারে আরও উল্লেখ করা হয়, মঙ্গলবার বিকালে মোটরসাইকেল এনে দেওয়ার কথা বলে আব্দুস সালাম ভুক্তভোগীকে ঠাকুরগাঁও সদর কোর্ট এলাকায় নিয়ে যান। সেখানে মোটরসাইকেল বুঝিয়ে দেওয়ার নাম করে আরও ৩০ হাজার টাকা হাতিয়ে নেন। টাকা নেওয়ার পরপরই ফরহাদ আলীকে বসিয়ে রেখে কৌশলে ঘটনাস্থল থেকে চম্পট দেন এবং নিজের মোবাইল বন্ধ করে দেন আব্দুস সালাম।

​পরবর্তীতে ওইদিন রাত সাড়ে ১১টার দিকে আব্দুস সালাম বালিয়াডাঙ্গী চৌরাস্তা এলাকায় এলে ভুক্তভোগী ও স্থানীয় জনতা তাকে ঘেরাও করে। এ সময় মোটরসাইকেল ফেরত দেওয়ার জন্য তিনি উলটো আরও ২০ হাজার টাকা দাবি করেন এবং টাকা না দিলে হুমকি প্রদান করেন। পরে ক্ষুব্ধ জনতা তাকে আটকে রেখে বালিয়াডাঙ্গী থানা-পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করে।

​বালিয়াডাঙ্গী থানার ওসি  মো. বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মো. ফরহাদ আলী বাদী হয়ে থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চিফ হুইপের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন: জামায়াত

চিফ হুইপের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন: জামায়াত

মিষ্টির শূন্য আসনে এমপি হতে আগ্রহী বিএনপির ৭০ নেত্রী

মিষ্টির শূন্য আসনে এমপি হতে আগ্রহী বিএনপির ৭০ নেত্রী

মিষ্টির শূন্য আসন: ফরম নিলেন ৭০ নেত্রী, তারা কারা?

মিষ্টির শূন্য আসন: ফরম নিলেন ৭০ নেত্রী, তারা কারা?

জামায়াত নেতা ডা. খালিদুজ্জামানকে ‘সুযোগসন্ধানী ভণ্ড’ বললেন রাশেদ খাঁন

জামায়াত নেতা ডা. খালিদুজ্জামানকে ‘সুযোগসন্ধানী ভণ্ড’ বললেন রাশেদ খাঁন

তানোরে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, এলাকায় উত্তেজনা

তানোরে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, এলাকায় উত্তেজনা

শীত আসার সময় জানাল আবহাওয়া অফিস

শীত আসার সময় জানাল আবহাওয়া অফিস

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম