Logo
Logo
×
   

সারাদেশ

এক রাতে গৃহবধূ ও কিশোরীকে যুবকের ধর্ষণ

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৬:৫৩ পিএম

এক রাতে গৃহবধূ ও কিশোরীকে যুবকের ধর্ষণ

যশোরে একই ঘরে ঢুকে এক গৃহবধূ ও এক কিশোরীকে পর্যায়ক্রমে ধর্ষণের ঘটনায় পুলিশ রকি (২৪) নামে এক যুবককে আটক করেছে। শহরের চাঁচড়া মাগুরপট্টি এলাকায় ঘরে ঢুকে দুইজনকে ধর্ষণ করা হয়।

বুধবার (১০ জুন) গভীর রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত রকিকে আটক করেছে পুলিশ।

গ্রেফতার রকি চাঁচড়া ডালমিল এলাকার রাজ্জাক হোসেনের ছেলে।

পুলিশের তথ্যমতে, রকির বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, রাতে ওই ঘরে এক গৃহবধূ ও তার ননদের কিশোরী মেয়ে ঘুমিয়ে ছিলেন। গৃহবধূর স্বামী তখন বাড়ির বাইরে ছিলেন। এই সুযোগে কৌশলে ঘরে ঢুকে পড়ে রকি। অন্ধকারে প্রথমে সে গৃহবধূকে ধর্ষণ করে।

ওই গৃহবধূ ভাবেন তার স্বামী এসেছেন, তবে পরে জেগে ওঠে বিষয়টি বুঝতে পারেন। এরপর রকি তাদের প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে ওই কিশোরী মেয়েটিকেও ধর্ষণ করে পালিয়ে যায়। পরবর্তীতে গৃহবধূর স্বামী বাড়ি ফিরলে তাকে বিষয়টি জানানো হয় এবং তারা দ্রুত কোতোয়ালি থানায় যান।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ইন্সপেক্টর কাজী বাবুল বলেন, অভিযোগ পাওয়ার পরপরই গভীর রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত রকিকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী দুজনকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম