Logo
Logo
×

Advertisement

সারাদেশ

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১০:৩৪ পিএম

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

Advertisement

নগরীর ময়লাপোতা মোড় এলাকায় অবস্থিত খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ৯টার দিকে হাসপাতাল ভবনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়, রাত ৯টা ৩৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় তারা। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে খুলনা সদর ফায়ার স্টেশন থেকে ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। পরে রাত ৯টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন।

প্রাথমিকভাবে খুলনা সদর ফায়ার স্টেশনের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরিস্থিতি বিবেচনায় পরে আরও ৬টি ইউনিট সহায়তার জন্য ঘটনাস্থলে পাঠানো হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরিফ উল ইসলাম গণমাধ্যমকে বলেন, আগুনের ঘটনায় এখন পর্যন্ত হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এ ছাড়া, আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতাল ভবনের নীচতলার জেনারেটর রুম থেকে ধোয়া দেখার পর ফায়ার সার্ভিস খবর দেওয়া হয়। এ  খবর ছড়িয়ে পড়ার পর রোগী, স্বজন ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি পুলিশ ও স্থানীয়রাও সহযোগিতা করছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এবার খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপন

এবার খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপন

রাজধানীতে বাসে আগুন

রাজধানীতে বাসে আগুন

কয়রা উপজেলা এনসিপির নতুন কমিটি, নেতৃত্বে যারা

কয়রা উপজেলা এনসিপির নতুন কমিটি, নেতৃত্বে যারা

চাঁদপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

চাঁদপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

ধামরাইয়ে গ্যারেজে রাখা বাসে দুর্বৃত্তদের আগুন

ধামরাইয়ে গ্যারেজে রাখা বাসে দুর্বৃত্তদের আগুন

খাগড়াছড়িতে আগুনে ৯ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

খাগড়াছড়িতে আগুনে ৯ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

আরও পড়ুন

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

হিমালয় থেকে উড়ে রাজারহাটে বিরল প্রজাতির শকুন

বিরল প্রজাতির শকুন

মায়ের সঙ্গে শেষ কথা অভিযানে যাব দোয়া কইরো মা

অভিযানে যাব দোয়া কইরো মা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম