Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাদ্রাসাছাত্র তামিমকে গরুর রশিতে বেঁধে হত্যাচেষ্টা

Advertisement

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ১২ জুন ২০২৬, ১০:০০ পিএম

মাদ্রাসাছাত্র তামিমকে গরুর রশিতে বেঁধে হত্যাচেষ্টা

তামিম

Advertisement

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পশ্চিম নওয়াপাড়া মারকাজুল নাজেরা মাদ্রাসার ছাত্র তামিমকে (১০) গরুর রশিতে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। নওয়াপাড়া গ্রামের হানিফ শেখের (চেরাগ আলী) বাড়িতে লজিং থেকে পড়াশোনা করছিল তামিম।

বৃহস্পতিবার বিকালে মাদ্রাসার বাউন্ডারির ভেতরে বাঁধা একটি গরু মাদ্রাসার রোপণকৃত গাছ খেতে শুরু করলে তামিম গরুটি সরিয়ে দেয়। এতে গরুর মালিক কাওসার মৃধা (৬০) ক্ষিপ্ত হয়ে তামিমের কোমর ও গলায় গরুর রশি বেঁধে গরুটিকে ছেড়ে দেয়। গরুটি দ্রুত দৌড়াতে শুরু করলে রশিতে বাঁধা তামিম ছেঁচড়ে যেতে থাকে এবং গলায় ফাঁস লেগে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুর মুখে পড়ে।

এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তামিমকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত কাওসার মৃধাকে বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার করেছে। এ ঘটনায় থানায় হত্যাচেষ্টা মামলার প্রস্তুতি চলছে। 

কিন্তু বিষয়টি আরও ভয়াবহ হয়ে ওঠে যখন কাওসার মৃধা পুনরায় আবারও শিশুটিকে রশিতে বেঁধে একই নির্যাতন চালায়। এই নৃশংস ঘটনায় এলাকায় তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। এ ঘটনায় খবর পেয়ে অভিযুক্ত কাওসার মৃধাকে আটক করেছে পুলিশ। 

উপজেলা শ্রমিক দলের সভাপতি এসএম মাহমুদুল হাসান ইয়াদ ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোমিনুল ইসলাম সোহাগ বলেন, একজন কোমলমতি শিক্ষার্থীর ওপর এ ধরনের নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং ভুক্তভোগী তামিমকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিচ্ছি।

লজিং থাকা বাড়ির মালিক হানিফ শেখ চেরাগ আলীও এ ঘটনার সর্বোচ্চ বিচার দাবি করেছেন।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার পরিদর্শক ফকির তাইজুর রহমান বলেন, মাদ্রাসা শিক্ষার্থী তামিমকে হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্ত কাওসার মৃধাকে আটক করা হয়েছে। এ ঘটনায় হত্যাচেষ্টার নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ১১

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ১১

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

ট্রেনের ধাক্কায় স্বপ্ন থেমে গেল ফরহাদের

ট্রেনের ধাক্কায় স্বপ্ন থেমে গেল ফরহাদের

ভাঙ্গায় প্রতিমা বিসর্জন নিয়ে সংঘর্ষ, আহত ১০

ভাঙ্গায় প্রতিমা বিসর্জন নিয়ে সংঘর্ষ, আহত ১০

হানিট্র্যাপে ফেলে ব্যবসায়ীকে মারধর, আটকে রাখার অভিযোগ

হানিট্র্যাপে ফেলে ব্যবসায়ীকে মারধর, আটকে রাখার অভিযোগ

দুই ‘জিনের বাদশা’ গ্রেফতার

দুই ‘জিনের বাদশা’ গ্রেফতার

আরও পড়ুন

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

ঝুঁকিতে প্রাণ-প্রকৃতি: পর্ব-১ তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম