Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পাখির বাচ্চা ধরতে গিয়ে গাছের গর্তে আটকে গেল হাত, ৫ ঘণ্টা পর উদ্ধার

Advertisement

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ১২ জুন ২০২৬, ১১:০৬ পিএম

পাখির বাচ্চা ধরতে গিয়ে গাছের গর্তে আটকে গেল হাত, ৫ ঘণ্টা পর উদ্ধার

পাখির বাচ্চা ধরতে গিয়ে গাছের গর্তে আটকে গেল হাত

Advertisement

নেত্রকোনার আটপাড়া উপজেলার সোনাজুর গ্রামে পাখির বাচ্চা ধরতে গিয়ে একটি গাছের গর্তে হাত আটকে যায় এক কিশোরের। প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাকে উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া কিশোরের নাম জারিফ মিয়া (১১)। সে উপজেলার সোনাজুর গ্রামের সোহেল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে জারিফ একটি গাছে উঠে পাখির বাচ্চা ধরার চেষ্টা করছিল। একপর্যায়ে সে গাছের মগডালে ওঠে গর্তে হাত ঢোকালে হাত আটকে যায়। পরে নিজে এবং আশপাশের লোকজন বিভিন্নভাবে চেষ্টা করেও তার হাত বের করতে পারেননি।

খবর পেয়ে আটপাড়া উপজেলা ফায়ার সার্ভিস ও নেত্রকোনা জেলা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তারা উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টার পর জারিফকে নিরাপদে উদ্ধার করা হয়।

নেত্রকোনা জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. জাকির হোসেনের দিকনির্দেশনায় উদ্ধার অভিযান পরিচালিত হয়। এ সময় ফায়ার ফাইটার সালেহীন আহম্মদ উদ্ধারকাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আটপাড়া উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মোস্তাফিজুর রহমানের তত্ত্বাবধানে অভিযানটি সফলভাবে সম্পন্ন হয়।

উদ্ধারের পর জারিফের শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন মোস্তাফিজুর রহমান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দপ্তরির বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

দপ্তরির বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

দোকানে ঢুকে সাংবাদিককে গুলি করে হত্যা

দোকানে ঢুকে সাংবাদিককে গুলি করে হত্যা

মসজিদে ঢুকে শিক্ষক-শিক্ষার্থীদের মারধর

মসজিদে ঢুকে শিক্ষক-শিক্ষার্থীদের মারধর

মা বাঁচলেও চোখের সামনে নদীতে ডুবে প্রাণ গেল ছেলের

মা বাঁচলেও চোখের সামনে নদীতে ডুবে প্রাণ গেল ছেলের

গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন, পুড়ল ২ মোটরসাইকেল

গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন, পুড়ল ২ মোটরসাইকেল

বাড়িওয়ালার বাসায় হামলা-ভাঙচুর, দুই শিক্ষিকা বরখাস্ত

বাড়িওয়ালার বাসায় হামলা-ভাঙচুর, দুই শিক্ষিকা বরখাস্ত

আরও পড়ুন

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম