Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাগুরা জেলা জামায়াতের আমিরকে দলীয় পদ থেকে অব্যাহতি

Advertisement

Icon

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৮:৩৮ পিএম

মাগুরা জেলা জামায়াতের আমিরকে দলীয় পদ থেকে অব্যাহতি

মাগুরা জেলা জামাতের আমির এমবি বাকের।

Advertisement

সংগঠনের স্বার্থ পরিপন্থী কাজে জড়িত থাকায় মাগুরা জেলা জামাতের আমির এমবি বাকেরকে দলীয় পদ থেকে অপসারণ করা হয়েছে। একই সঙ্গে তিনমাসের জন্যে তার দলীয় সদস্য পদ স্থগিত করা হয়েছে।

মাগুরা জেলা জামায়াত সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তাকে আমিরের পদ থেকে সরিয়ে মাগুরা জেলা জামায়াতের সেক্রেটারি আবু সাইদ আহমেদ বাচ্চুকে ভারপ্রাপ্ত আমির করা হয়েছে। অন্যদিকে সহকারী সেক্রেটারি অধ্যাপক মশিউর রহমানকে ভারপ্রাপ্ত সেক্রেটারির দায়িত্ব দেওয়া হয়েছে।

মাগুরা জেলা জামায়াতের আমির এমবি বাকের বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসনের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। মাগুরার শ্রীপুর উপজেলার একটি কলেজে শিক্ষকতা পেশায় নিযুক্ত থাকার পরও সংগঠন সমর্থন করে না এমন কিছু খাত থেকে আর্থিক উপার্জন করে থাকেন। যে ঘটনার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হওয়ায় তাকে দলের আমিরের পদ থেকে অপসারণ করা হয়েছে বলে নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে।

এ বিষয়ে মাগুরা জেলা জামায়াতের দায়িত্বপ্রাপ্ত আমির সাইদ আহমেদ বাচ্চু বলেন, জামায়াতে ইসলাম একটি সুনির্দিষ্ট নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে পরিচালিত হয়ে থাকে। সংগঠনের ভেতরের খবর জনসম্মুখে পেশ করা হয় না। কেন্দ্রীয় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে শুক্রবার শুরা বৈঠকে তাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়ার বিষয়টি জানানো হয়েছে। তবে কী কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে সেটি সম্পর্কে স্পষ্ট কিছু বলা সম্ভব নয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কুমিল্লায় জামায়াতের দুপক্ষের সংঘর্ষ নিয়ে যা জানা গেল

কুমিল্লায় জামায়াতের দুপক্ষের সংঘর্ষ নিয়ে যা জানা গেল

কুমিল্লায় মহানগর জামায়াতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর

কুমিল্লায় মহানগর জামায়াতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর

জামায়াত নেতার পদত্যাগ

জামায়াত নেতার পদত্যাগ

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

আ. লীগের সন্ত্রাসী নেটওয়ার্ক দেশ-বিদেশে নানা অপতৎপরতা চালাচ্ছে

ড. ইউনূসকে হেনস্তা প্রসঙ্গে সাদিক আ. লীগের সন্ত্রাসী নেটওয়ার্ক দেশ-বিদেশে নানা অপতৎপরতা চালাচ্ছে

পতিত সরকার ফেরার ভয় দেখিয়ে লাভ নেই

সরকারের উদ্দেশ্যে পরওয়ার পতিত সরকার ফেরার ভয় দেখিয়ে লাভ নেই

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম