Logo
Logo
×

Advertisement

সারাদেশ

হাসপাতালের সামনে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত

Advertisement

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৫:৪৮ পিএম

হাসপাতালের সামনে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত

ফাইল ছবি

Advertisement

বগুড়ায় ডিউটি শেষে কাঁচা বাজার নিয়ে মহাসড়ক পারাপারের সময় যানবাহনের ধাক্কায় মেহেরুন নেছা তুসি (২৪) নামে এক নার্স মারা গেছেন। 

শনিবার (১৩ জুন) রাতে সদর উপজেলার ঠেঙ্গামারা এলাকায় টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতের ভগ্নিপতি ওই হাসপাতালের নিউরো মেডিসিন বিভাগের মেডিকেল অফিসার স্বাধীন এ তথ্য নিশ্চিত করেছেন।  

নিহতের স্বজন ও সহকর্মীরা জানান, মেহেরুন নেছা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কাকড়া বিনধারা গ্রামের আলী আজগরের মেয়ে। তিনি প্রায় তিনমাস আগে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সিসিইউ বিভাগে স্টাফ নার্স হিসেবে যোগদান করেন। মেহেরুন ঠেঙ্গামারা এলাকার একটি মেসে থেকে চাকরি করতেন বলেও জানান তারা।

মেহেরুন ডিউটি শেষে শনিবার রাত সাড়ে ৮টার দিকে কাঁচা বাজার নিয়ে মহাসড়ক পেরিয়ে মেসে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় অজ্ঞাত একটি যানবাহন ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই সহকর্মীরা তার লাশ নিয়ে যান। আজ রোববার গ্রামের বাড়িতে তার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। 

এদিকে, মেহেরুন নেছা তুসির মৃত্যুতে সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তারা জানান, টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সামনে মহাসড়কটি খুবই ঝুঁকিপূর্ণ। কোনো স্পিডব্রেকার নেই। চিকিৎসক, নার্স, রোগী ও স্বজনরা জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পার হয়ে হাসপাতালে যাতায়াত করেন। তারা অবিলম্বে ঘাতক যানবাহনটি শনাক্ত করে এ চালককে গ্রেফতারের দাবি জানিয়েছেন। এছাড়া তারা হাসপাতালের সামনে ওভারব্রিজ নির্মাণের দাবি করেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা

শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা

স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে যাওয়ায় কাল হলো যুবকের

স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে যাওয়ায় কাল হলো যুবকের

মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিলেন, গাড়িচাপায় গেল প্রাণ স্বামী-স্ত্রীর

মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিলেন, গাড়িচাপায় গেল প্রাণ স্বামী-স্ত্রীর

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম