Logo
Logo
×

Advertisement

সারাদেশ

অন্যের জমির উপর দিয়ে আ.লীগ নেতার রাস্তা নির্মাণ

Icon

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৬:৫৭ পিএম

অন্যের জমির উপর দিয়ে আ.লীগ নেতার রাস্তা নির্মাণ

Advertisement

ঝিনাইদহের মহেশপুরে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে সরকারি রাস্তার জমি নিজ দখলে রেখে অন্যের জমির ওপর দিয়ে রাস্তার নির্মাণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ফতেপুর ইউনিয়নের যোগীহুদা গ্রামে।

এ ঘটনায় অভিযুক্ত মফিজ উদ্দিনের বিরুদ্ধে কয়েক দফায় লিখিত অভিযোগ দিয়ে কোনো প্রতিকার পাননি ভুক্তভোগী জমির মালিক গোলাম মোস্তফা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ফতেপুর ইউনিয়নের ১০৭ নং যোগীহুদা মৌজার আর এস ২৯৪, ২৯৫ ও ২৯৬ নং দাগের ১০০ শতক জমির মালিক গোলাম মোস্তফা। ওই ৩টি দাগের জমির দুই পাশ দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণ করেছেন কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সভাপতি মফিজ উদ্দিন। এছাড়াও আর এস ২৯৪ দাগে রাস্তা নির্মাণ করা পর এক পাশে পড়ে থাকা জমি টুকুও নিজে দখল করেছেন তিনি।

এদিকে ওই জমির পাশে আর এস ৩১৮ ও ৩২০ দাগে সাবেক ও বর্তমান দুটি ম্যাপে সরকারি রাস্তার উল্লেখ রয়েছে। কিন্তু ম্যাপের রাস্তার চতুর পাশের জমি মফিজ উদ্দিনের হওয়ায় তিনি সেগুলো দখল করে রেখেছেন। তৎকালীন আওয়ামী লীগের সময়ে অবৈধভাবে মফিজ উদ্দিন বালু উত্তোলন করায় সরকারি রাস্তার জমি পুকুরে পরিণত হয়েছে। সরকারি রাস্তার জমি নিজ দখলে রাখতে মূলত তিনি পার্শ্ববর্তী ব্যক্তিমালিকানা জমির ওপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণ করে দিয়েছেন।

ভুক্তভোগী গোলাম মোস্তফা বলেন, ১শ শতক জমির দুই পাশ দিয়ে রাস্তা করেছেন মফিজ উদ্দিন। তিনি আওয়ামী লীগের ক্ষমতা বলে আমাকে না জানিয়ে ওই রাস্তা করেছেন। রাস্তা ওই পাশের জমি টুকুও তিনি নিজে দখল করে ব্যবহার করছেন। এছাড়াও সরকারি ম্যাপের রাস্তার জমি তিনি দখল করে বালু উত্তোলন করায় রাস্তাটি পুকুরে পরিণত হয়েছে। আমি এ ব্যাপারে এসিল্যান্ডের কাছে কয়েকবার লিখিত ভাবে অভিযোগ দিয়েছি।

স্থানীয় ইব্রাহিম বলেন, সরকারি ম্যাপের রাস্তার জমি গুলো মফিজ উদ্দিন দখল করে রেখেছেন। তিনি বালু উত্তোলনের সময় আমরা বাধা দিয়ে ছিলাম কিন্তু কোনো কাজ হয়নি।

মফিজ উদ্দিন বলেন, গোলাম মোস্তফার নিজের উপস্থিতিতে ইউনিয়ন পরিষদ রাস্তা করে দিয়েছে। উনি জমি কেনার আগে থেকেই এখান দিয়ে হাঁটা রাস্তা ছিল। সরকারি ম্যাপের রাস্তার চতুর পাশে আমার জমি। সে ক্ষেত্রে রাস্তাগুলো আমার জমির মধ্যে রয়েছে কিন্তু ওইটা আলাদা দাগের জমি।

সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহমেদ বলেন, এ ব্যাপারে নোটিশ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম