Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম মহাস্থান হচ্ছে

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১০:৪৫ পিএম

বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম মহাস্থান হচ্ছে

Advertisement

বগুড়ায় ৪৩ বছরের প্রাচীন শিবগঞ্জ উপজেলার নাম পরিবর্তন হচ্ছে। নতুন নাম রাখা হচ্ছে মহাস্থান উপজেলা। বাংলার প্রাচীনতম পুন্ড্রবর্ধনের রাজধানী ও ঐতিহাসিক মহাস্থানগড় এ উপজেলাতে অবস্থিত।

শুক্রবার রাতে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শেষে সমাবেশে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এ ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলায় শিবগঞ্জ নামে একটি উপজেলা আছে। একই নামে দুই উপজেলা থাকায় সরকারি কাজকর্মে নানা জটিলতা সৃষ্টি হয়। এজন্য আপনারা (শিবগঞ্জবাসী) সমর্থন দিলে শিবগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে মহাস্থান নামকরণ করা হবে।

ভৌগোলিক অবস্থান হিসেবে বলা হয়, শিবগঞ্জ উপজেলাটি বগুড়া জেলার ১২টি উপজেলার মধ্যে বৃহৎ উপজেলা। গত ১৯৮৩ সালের ২৪ মার্চ এ উপজেলা প্রতিষ্ঠিত হয়। আয়তন ৩১৫ কিলোমিটার। শুধু শিবগঞ্জ উপজেলা নিয়ে বগুড়া-২ আসন গঠিত। বগুড়া জেলা শহর হতে ১৯ কিলোমিটার উত্তরে গাংনই নদীর তীরে অবস্থিত। এ উপজেলার উত্তরে গাইবান্ধা জেলা, দক্ষিণে বগুড়া সদর, কাহালু ও দুপচাঁচিয়া উপজেলা, পূর্বে সোনাতলা ও গাবতলী উপজেলা এবং পশ্চিমে জয়পুরহাটের কালাই ও ক্ষেতলাল উপজেলা।

এর আগে গত ১২ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ইমতিয়াজ মোরশেদ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরকে নতুন উপজেলা ঘোষণার অনুমোদন করেন। শিবগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়ন মোকামতলা, দেউলী, সৈয়দপুর, ময়দানহাট্টা এবং শিবগঞ্জ সদর নিয়ে মোকামতলা উপজেলা গঠন করা হয়। এর আয়তন ১২৮ দশমিক ৭৪ বর্গ কিলোমিটার। লোকসংখ্যা প্রায় দেড় লাখ।

এ প্রসঙ্গে শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাব বলেন, সরকারি কাজকর্মে নানা জটিলতা সৃষ্টি হওয়ায় প্রতিমন্ত্রী শিবগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে মহাস্থান নামকরণের কথা বলেছেন। খুব শিগগিরই তা বাস্তবায়ন হতে পারে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম