Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ধলাই নদীর ভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৮:২৯ পিএম

ধলাই নদীর ভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

ধলাই নদীর ভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। ছবি: যুগান্তর

Advertisement

সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ধলাই নদীর ভাঙন পরিস্থিতি পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

সোমবার (১৫ জুন) ভাঙনকবলিত এলাকা পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নদীভাঙনজনিত সমস্যা এবং এর সম্ভাব্য সমাধান নিয়ে কথা বলেন তিনি। 

এ সময় তিনি সিলেট পানি উন্নয়ন বোর্ডকে ধলাই নদী সংলগ্ন সাদাপাথরের বিওপি এলাকায় জরুরি ভিত্তিতে নদীতীর প্রতিরক্ষা কাজ শুরু করার নির্দেশনা দেন। পাশাপাশি কাজের গুণগত মান নিশ্চিত করতে ব্যবহৃত জিও-টেক্সটাইল ও কংক্রিট ব্লক দৈবচয়ন ভিত্তিতে পরীক্ষা করারও নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

পরিদর্শন শেষে ফরহাদ হোসেন সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস)-এর আয়োজনে নেদারল্যান্ডস দূতাবাস এবং অক্সফাম জিবির অংশগ্রহণে অনুষ্ঠিত ‘নদী মেলা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সিলেটের পিয়াইন, সারি ও ধলাই নদীর অববাহিকায় পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং নদী পুনরুদ্ধার কার্যক্রম পরিদর্শন করেন। পরে নদী সংরক্ষণ, পরিবেশ পুনরুদ্ধার ও জলবায়ু সহনশীল পানি ব্যবস্থাপনা বিষয়ক এক নাগরিক সংলাপে অংশগ্রহণ করেন। এতে নদী অববাহিকার মানুষ, নদী নিয়ে কাজ করা সরকারি দপ্তর এবং বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। 

সংলাপ শেষে তিনি ‘আগামী দিনে বাংলাদেশের নদ-নদী কেমন দেখতে চাই’ শীর্ষক শিশুদের একটি প্রদর্শনী পরিদর্শন করেন, যেখানে সিলেটের বিভিন্ন নদী অববাহিকার শিশুরা তাদের ভাবনা ও প্রত্যাশা তুলে ধরে।

এ সময় সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাসের পলিসি অ্যাডভাইজার, অক্সফাম জিবির বাংলাদেশ প্রতিনিধি এবং সিলেট পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

স্বামীকে তালাক দেওয়ানোর পর বিয়ে করতে অস্বীকৃতি, থানায় ধর্ষণ মামলা

স্বামীকে তালাক দেওয়ানোর পর বিয়ে করতে অস্বীকৃতি, থানায় ধর্ষণ মামলা

নীলফামারীর হত্যা মামলায় সিলেটে গ্রেফতার বাবা-মা-ছেলে

নীলফামারীর হত্যা মামলায় সিলেটে গ্রেফতার বাবা-মা-ছেলে

‘কে কী বলল কেয়ার করি না, আমার দরকার কাজ করা’

‘কে কী বলল কেয়ার করি না, আমার দরকার কাজ করা’

পুলিশের অভিযানের সময় নদীতে ঝাঁপ দিয়ে জজ মিয়ার মৃত্যু

পুলিশের অভিযানের সময় নদীতে ঝাঁপ দিয়ে জজ মিয়ার মৃত্যু

গঙ্গা চুক্তি নবায়নে সিদ্ধান্ত হয়নি, ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা

গঙ্গা চুক্তি নবায়নে সিদ্ধান্ত হয়নি, ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম