Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নদীভাঙন রোধে টেকসই উদ্যোগ না নেওয়ায় পাউবো অফিস ঘেরাও

Advertisement

Icon

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৬:৪৩ পিএম

নদীভাঙন রোধে টেকসই উদ্যোগ না নেওয়ায় পাউবো অফিস ঘেরাও

নদীভাঙন রোধে টেকসই উদ্যোগ না নেওয়ায় পাউবো অফিস ঘেরাও

Advertisement

ভোলার জেলা সদরের শিবপুর ও পাশের মেদুয়া ইউনিয়নে নদীভাঙন রোধে টেকসই কোনো উদ্যোগ না নেওয়ায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয় ঘেরাওসহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় হাজারও মানুষ।

মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত ‘শিবপুর ও মেদুয়ার সর্বস্তরের সাধারণ জনগণের’ ব্যানারে ভোলা শহরের যুগীরঘোল এলাকায় পাউবো কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে দুই ইউনিয়নের হাজারও মানুষের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থীরাও বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে কর্মসূচিতে যোগ দেন।

এ সময় পরিস্থিতি সামাল দিতে পাউবো কার্যালয় রক্ষায় পুলিশ  অবস্থান নেয়।

ইউনিয়ন বিএনপির সভাপতি নূর হোসেন মিয়া, ইলিয়াস মিয়া, কলেজ শিক্ষক জিয়া উদ্দিন জিয়া জানান, দীর্ঘদিন ধরে নদীভাঙনের কারণে শিবপুর ও মেদুয়া ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা হুমকির মুখে রয়েছে। প্রতি বছর নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, কৃষিজমি, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন স্থাপনা। ভাঙন রোধে কার্যকর ও টেকসই বাঁধ নির্মাণের আশ্বাস দিয়ে থাকলেও কাজের কাজ কিছুই করছেন না পাউবো কর্মকর্তারা। 

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেছেন, বারবার আশ্বাস দেওয়া হলেও এখনো স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত টেকসই বাঁধ নির্মাণ না করা হলে আরও বড় এলাকা নদীগর্ভে চলে যাবে এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হবে।

আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

একপর্যায়ে আন্দোলনকারীরা সড়ক অবরোধ করলে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।

বিক্ষোভ শেষে বিক্ষোভকারীরা ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

পাউবোর নির্বাহী প্রকৌশলী জিয়া উদ্দিন আরিফ জানান, ৬৮৫ কোটি টাকার প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। একনেকে অনুমোদন পেলেই কাজ শুরু হবে। ততদিন মানুষকে ধৈর্য ধারণ করতে হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলনের নেতা বহিষ্কার

নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলনের নেতা বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৩ জেলের কারাদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৩ জেলের কারাদণ্ড

মনপুরায় শিক্ষক ও স্বাস্থ্যকর্মীকে ডেকে নিয়ে রক্তাক্ত জখম

মনপুরায় শিক্ষক ও স্বাস্থ্যকর্মীকে ডেকে নিয়ে রক্তাক্ত জখম

ভোলায় ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসক সংকট, ব্যাহত হচ্ছে সেবা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্প ভোলায় ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসক সংকট, ব্যাহত হচ্ছে সেবা

পেশায় সরকারি কর্মকর্তা, পদে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক!

পেশায় সরকারি কর্মকর্তা, পদে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক!

২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর আগে চাঙ্গা ইলিশের বাজার

২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর আগে চাঙ্গা ইলিশের বাজার

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম