Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ময়লা পরিষ্কার করা নিয়ে বাগবিতণ্ডা, কর্মচারীকে পিটিয়ে হত্যা

Advertisement

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১২:৪২ পিএম

ময়লা পরিষ্কার করা নিয়ে বাগবিতণ্ডা, কর্মচারীকে পিটিয়ে হত্যা

অভিযুক্ত মনু মিয়া। ছবি: সংগৃহীত

Advertisement

ময়লা পরিষ্কার করা নিয়ে কথা কাটাকাটির জেরে মো. শাওন (২৫) নামে এক কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছেন দোকান মালিকের ছেলে মনু মিয়া (২৮)। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ। ।

মঙ্গলবার (১৬ জুন) রাত ৯টায় রংপুর মহানগরীর কলেজ রোড়ের খামারপাড়া মোড় এলাকার একটি হোটেলে এ ঘটনা ঘটে।

মনু মিয়া নগরীর খামারপাড়া মোড় স্টেশন রোড এলাকার বাসিন্দা ও হোটেল মালিক আমির হোসেনের (৫৫) ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান,  মঙ্গলবার রাতে মনু মিয়ার সঙ্গে হোটেলের ময়লা পরিষ্কার করা নিয়ে কর্মচারী শাওন মিয়ার বাগবিতণ্ডা শুরু হয়। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে শাওন মিয়া চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাকে প্রকাশ্যে লোকজনের সামনে কুড়াল দিয়ে আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

শাওনের বাড়ি লালমনিরহাট আদিতমারী বলে জানা গেছে। 

এ ঘটনার পর মনু মিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহলরত ডিবি পুলিশের একটি দল তাকে স্থানীয়দের সহায়তায় গ্রেফতার করে। পরে তাকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করলে হত্যার দায় স্বীকার করে ঘটনার বর্ণনা দেন মনু।

রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (ডিবি) সনাতন চক্রবর্তী জানান,  গ্রেফতার মনু মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি হত্যার দায় স্বীকার করেছেন। এ ঘটনায় মহানগর কোতোয়ালি থানায় মামলা করবেন হত্যার শিকার শাওনের পরিবার।

রংপুর মহানগর কোতোয়ালি থানার ওসি নাজমুল কাদির জানান, এরই মধ্যে হত্যাকারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হলে আমরা পরবর্তী আইনি ব্যবস্থা নেব। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হত্যার আশঙ্কার কথা পুলিশকে আগেই জানিয়েছিলেন সাংবাদিক লুৎফুজ্জামান

হত্যার আশঙ্কার কথা পুলিশকে আগেই জানিয়েছিলেন সাংবাদিক লুৎফুজ্জামান

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেফতার

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেফতার

আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ দুই পুলিশ সদস্য গ্রেফতার

আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ দুই পুলিশ সদস্য গ্রেফতার

সাংবাদিক লুৎফুজ্জামান হত্যা, রহস্য উন্মোচনে এসআরবির ছায়াতদন্ত

সাংবাদিক লুৎফুজ্জামান হত্যা, রহস্য উন্মোচনে এসআরবির ছায়াতদন্ত

তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

‘আমাদের যারা এতিম করেছে, তাদের ফাঁসি চাই’

‘আমাদের যারা এতিম করেছে, তাদের ফাঁসি চাই’

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম