Logo
Logo
×

Advertisement

সারাদেশ

স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৬:৫৮ পিএম

স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

বহিষ্কারকৃত স্বেচ্ছাসেবক দল নেতা মো. মোহন তালুকদার। ছবি: সংগৃহীত

Advertisement

শিশু ধর্ষণের অভিযোগে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মোহন তালুকদারকে (২৫) দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৭ জুন) মোহনগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম (মানিক) এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্ত মোহন তালুকদার মোহনগঞ্জ পৌরশহরের দৌলতপুর এলাকায় আবুল কালাম আজাদের ছেলে।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম (মানিক) ও সদস্য সচিব নাজমূল হুদা খান পাঠান (বাবু)-এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে মোহন তালুকদারের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

আহ্বায়ক রফিকুল ইসলাম মানিক জানান, তাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি এখন আমাদের দলের কেউ না। তার খারাপ কাজের দায় সংগঠন নেবে না। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিবেশী ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে মোহন তালুকদারের বিরুদ্ধে। ধর্ষণের ফলে ওই শিশুটি বর্তমানে ৭ মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় গত ২ মে মোহনগঞ্জ থানায় আদালতের নির্দেশে ধর্ষণ মামলা দায়ের করা হয়। মামলায় অভিযোগ করা হয়, মোহন তালুকদার প্রাণনাশের ভয় দেখিয়ে ১০ বছরের শিশুটিকে ধর্ষণ করেন। মামলার পরপরই আত্মগোপনে চলে যান মোহন। এ ঘটনায় গতকাল মঙ্গলবার গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে মোহনকে দল থেকে বহিষ্কার করা হয়।

মোহনগঞ্জ থানার ওসি মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, মামলা হওয়ার পর থেকে আসামি পলাতক রয়েছে। আসামিকে গ্রেফতারে অভিযান চলছে। 

Advertisement

Advertisement

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম