Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জীবনের নিরাপত্তা চেয়ে শিক্ষক দম্পতির থানায় জিডি

Advertisement

Icon

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৮:০৫ পিএম

জীবনের নিরাপত্তা চেয়ে শিক্ষক দম্পতির থানায় জিডি

Advertisement

রাজশাহীর বাগমারায় জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক শিক্ষক দম্পতি।

বৃহস্পতিবার (১৮ জুন) বাড়ীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসানুজ্জামান নিজের এবং স্ত্রীর জীবনের নিরাপত্তা চেয়ে পাঁচজনের নাম উল্লেখ করে জিডিটি করেন।

জানা গেছে, শুভডাঙ্গা ইউনিয়নের বাড়ীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসানুজ্জামান ও সহকারী শিক্ষিকা শারমিন সুলতানা সম্প্রতি উভয় পরিবারের সম্মতিক্রমে বিয়ে করেন।

কিন্তু তারা গোপনে বিয়ে করেছেন- এমন অভিযোগ তুলে এলাকার কয়েকজন বখাটে ওই শিক্ষক দম্পতির কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। গত ৭ জুন সকালে তারা স্কুলে গেলে স্কুলপাড়ার বাসিন্দা শফিউল আলম শিবলী, মোজাম্মেল হক, জয়নাল আবেদিন, মুকুল হোসেন ও মাসুদ রানাসহ ১০-১২ জন তাদের শারীরিকভাবে নির্যাতন ও মারধর করে স্কুল থেকে তাড়িয়ে দেন।

চাঁদা না দেওয়া পর্যন্ত তাদের স্কুলে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়। অব্যাহত হুমকির কারণে নিরাপত্তাহীনতায় ভুগে ভুক্তভোগী শিক্ষক দম্পতি বর্তমানে স্কুলে যেতে পারছেন না।

এ বিষয়ে বাগমারা থানার ওসি জিল্লুর রহমান বলেন, ওই শিক্ষক-শিক্ষিকা যেহেতু বৈধভাবে বিয়ে করেছেন, কাজেই তাদের স্কুলে আসতে কেউ বাধা দিতে পারে না। জিডির পরিপ্রেক্ষিতে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যেভাবে উদ্ধার হলো চুরি হওয়া ক্রিকেটারের টাকা

যেভাবে উদ্ধার হলো চুরি হওয়া ক্রিকেটারের টাকা

বিসিবির গাড়ি থেকে চুরি হওয়া ক্রিকেটারের টাকা উদ্ধার

বিসিবির গাড়ি থেকে চুরি হওয়া ক্রিকেটারের টাকা উদ্ধার

তানোরে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, এলাকায় উত্তেজনা

তানোরে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, এলাকায় উত্তেজনা

চারঘাটে ৭ দিনে ৭ শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা, চরম আতঙ্ক

চারঘাটে ৭ দিনে ৭ শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা, চরম আতঙ্ক

রেশমের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

রেশমের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

ফারাক্কা চুক্তি নবায়ন ভারতের বন্ধুত্বের পরীক্ষা: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ফারাক্কা চুক্তি নবায়ন ভারতের বন্ধুত্বের পরীক্ষা: পানিসম্পদ প্রতিমন্ত্রী

আরও পড়ুন

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

কক্সবাজারে অগ্নিকাণ্ড টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম