Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে খুঁটিতে ঝুলে ছিলেন যুবক

Advertisement

Icon

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৩:৫৬ পিএম

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে খুঁটিতে ঝুলে ছিলেন যুবক

ছবি: সংগৃহীত

Advertisement

রাজশাহীর বাঘা উপজেলায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরির উদ্দেশে খুঁটিতে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামুন প্রামাণিক (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর তিনি সারারাত খুঁটিতে ঝুলন্ত অবস্থায় ছিলেন।

শুক্রবার (১৯ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করেন। বৃহস্পতিবার রাতে উপজেলার আড়ানী পৌরসভা এলাকার হামিদকুড়া মাঠে এ ঘটনা ঘটে।

নিহত মামুন প্রামাণিক উপজেলার আড়ানী পৌর এলাকার গোচর মহল্লার বাসিন্দা ভাদু প্রামাণিকের ছেলে।

স্থানীয় বাসিন্দা মহসীন আলী জানান, সকালে বেগুন তুলতে মাঠে গিয়ে তিনি বিদ্যুতের খুঁটিতে একজনকে ঝুলন্ত দেখতে পান। পরে লোকজনকে ডাকলে ঘটনাটি প্রকাশ পায়। 

স্থানীয়দের ধারণা, ট্রান্সফরমার চুরির জন্য বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করতে মামুন প্রথমে একটি খুঁটিতে উঠেন। ওই খুঁটির পরের খুঁটিতে ট্রান্সফরমার ছিল। ঘটনাস্থলে একটি বাঁশ, লোহার রড এবং কাটা বৈদ্যুতিক তার পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, একটি তার কাটার পর দ্বিতীয় তার কাটতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। কাজ করার সময় গামছা দিয়ে নিজেকে খুঁটির সঙ্গে বেঁধে রাখায় মৃত্যুর পরও তিনি খুঁটিতেই ঝুলে ছিলেন।

ঘটনাস্থলে উপস্থিত নিহতের ভগ্নিপতি সোহরাব হোসেন বলেন, মামুন দীর্ঘদিন ধরে মাদকের নেশা ও চুরির সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় আমাদের পরিবারের কোনো দাবি নেই।

নিহতের স্ত্রী শাহানাজ বেগম জানান, তাদের এক মেয়ে (১৪) ও এক ছেলে (১২) রয়েছে। স্বামীর বেপরোয়া জীবনযাপনের কারণে তিনি সন্তানদের নিয়ে বাঘা বাবার বাড়িতে থাকতেন। তিনি ঈশ্বরদী ইপিজেডে চাকরি করেন। বৃহস্পতিবার সকালে মামুন কাজের কথা বলে তার কাছ থেকে এক হাজার টাকা নেন। বিকালে ফোনে তিনি জানান, শরীর খারাপ থাকায় কাজে যাননি এবং আড়ানীতে অবস্থান করছেন। এরপর আর তার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি।

শাহানাজ বেগমের ধারণা, কাজের কথা বলে নেওয়া টাকা দিয়ে মামুন বিদ্যুতের তার কাটাসহ প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করেছিলেন। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ফলে তার দুই হাত মারাত্মকভাবে দগ্ধ হয়েছে।

বাঘা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রফিকুল ইসলাম চৌধুরী জানান, সকাল ৭টা ২০ মিনিটে খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ ও পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের উপস্থিতিতে সকাল সাড়ে ৮টার দিকে লাশ উদ্ধার করা হয়।

বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাঘার সাবেক মেয়র আক্কাছের জামিন বাতিল, কারাগারে প্রেরণ

বাঘার সাবেক মেয়র আক্কাছের জামিন বাতিল, কারাগারে প্রেরণ

আটক পাঁচ বাংলাদেশিকে ১১ দিন পর ফেরত দিল বিএসএফ

আটক পাঁচ বাংলাদেশিকে ১১ দিন পর ফেরত দিল বিএসএফ

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে যে চ্যালেঞ্জ দিলেন এমপি আবু সাইদ চাঁদ

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে যে চ্যালেঞ্জ দিলেন এমপি আবু সাইদ চাঁদ

বাঘায় গরু চোর সন্দেহে আটক ২, গণপিটুনিতে ১ জনের মৃত্যু

বাঘায় গরু চোর সন্দেহে আটক ২, গণপিটুনিতে ১ জনের মৃত্যু

নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা প্রধান শিক্ষক

নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা প্রধান শিক্ষক

বাঘায় বেশি দামে সার বিক্রির অভিযোগে ২ ডিলারকে জরিমানা

বাঘায় বেশি দামে সার বিক্রির অভিযোগে ২ ডিলারকে জরিমানা

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম