Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গোপালগঞ্জের চার আওয়ামী লীগ নেতার পদত্যাগ

Advertisement

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৮:০৮ পিএম

গোপালগঞ্জের চার আওয়ামী লীগ নেতার পদত্যাগ

গোপালগঞ্জের চার আওয়ামী লীগ নেতার পদত্যাগ

Advertisement

কার্যক্রম নিষিদ্ধ গোপালগঞ্জের মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের চার নেতা দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে পৃথক সংবাদ সম্মেলন করেছেন।

শুক্রবার (১৯ জুন) বিকালে নিজ নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে দলীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর বিষয়টি সাংবাদিকদের অবহিত করেন।

পদত্যাগকারী নেতারা হলেন- কার্যক্রম নিষিদ্ধ কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক মো. কাইয়ুম শেখ, মুকসুদপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. বাপ্পী মুন্সি, একই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নওশের সরদার এবং উজানী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহানূর শেখ শাহিন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তারা জানান, এর আগেই তারা নিজ নিজ পদ থেকে পদত্যাগপত্র সংশ্লিষ্ট কার্যক্রম নিষিদ্ধ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর জমা দিয়েছেন।

এর মধ্যে মো. কাইয়ুম শেখ ৫ জুন ২০২৫, মো. বাপ্পী মুন্সি ৪ জানুয়ারি ২০২৬, নওশের সরদার ১১ মার্চ ২০২৬ এবং মো. শাহানূর শেখ শাহিন পদত্যাগপত্র দাখিল করেন।

লিখিত বক্তব্যে তারা বলেন, শুক্রবার (১৯ জুন) সাংবাদিকদের উপস্থিতিতে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে স্বেচ্ছায় ও আনুষ্ঠানিকভাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে তাদের সাংগঠনিক সম্পর্কের ইতি টানলেন। ভবিষ্যতেও দলটির সঙ্গে তাদের কোনো সাংগঠনিক বা রাজনৈতিক সম্পর্ক থাকবে না বলেও তারা উল্লেখ করেন।

তারা আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থরক্ষায় তারা সবসময় অঙ্গীকারবদ্ধ থাকবেন। রাজনৈতিক কিংবা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চার নেতার একযোগে পদত্যাগের ঘোষণা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে নানা ধরনের প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। তবে এ বিষয়ে কার্যক্রম নিষিদ্ধ জেলা বা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গোপালগঞ্জে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের হামলা, এসআইসহ ৩ পুলিশ আহত

গোপালগঞ্জে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের হামলা, এসআইসহ ৩ পুলিশ আহত

টর্চ জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

টর্চ জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

আত্মগোপনেই মারা গেলেন গোপালগঞ্জ জেলা আ.লীগ সভাপতি

আত্মগোপনেই মারা গেলেন গোপালগঞ্জ জেলা আ.লীগ সভাপতি

জুনিয়রকে গালিগালাজের অভিযোগ, গোবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে মারধর

জুনিয়রকে গালিগালাজের অভিযোগ, গোবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে মারধর

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ

আরও পড়ুন

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম