Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ব্রাজিলকে নিয়ে বাজিতে হেরে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনার সমর্থক

Advertisement

Icon

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৯:২৯ পিএম

ব্রাজিলকে নিয়ে বাজিতে হেরে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনার সমর্থক

ছবি: সংগৃহীত

Advertisement

ফুটবল বিশ্বকাপ মানেই সমর্থকদের আবেগ, উন্মাদনা আর নানা ব্যতিক্রমী কাণ্ড। সেই উন্মাদনার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সূর্যনগর গ্রামের আর্জেন্টিনার সমর্থক ফয়সাল আহাম্মেদ জুমান (২৩)। 

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বাজি রক্ষা করতে ব্রাজিলের জয়ের পর মাথা ন্যাড়া করেছেন তিনি। 

শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে তিনি ঘোষণা দেন- হাইতির বিপক্ষে ম্যাচে ব্রাজিল জয়ী হলে তিনি মাথা ন্যাড়া করে এলাকায় ঘুরবেন।

শনিবার (২০ জুন) সকালে অনুষ্ঠিত ম্যাচে হাইতিকে ৩-০ গোলে পরাজিত করে ব্রাজিল। ম্যাচ শেষ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে মাথা ন্যাড়া করেন তিনি। এ সময় ঘটনাটি দেখতে ভিড় করেন স্থানীয় ফুটবলপ্রেমী ও কৌতূহলী মানুষ। 

এ বিষয়ে ফয়সাল আহমেদ জুম্মান বলেন, খেলাধুলা বিনোদনের একটি বড় মাধ্যম। আমি মজা করে এই বাজি ধরেছিলাম। ব্রাজিল জিতেছে, তাই কথা অনুযায়ী মাথা ন্যাড়া করেছি। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘অন্তর্বর্তী সরকার যে ক্ষতি করেছে, তা বর্ণনা দেওয়া যাবে না’

‘অন্তর্বর্তী সরকার যে ক্ষতি করেছে, তা বর্ণনা দেওয়া যাবে না’

মেসিকে দলে চাননি এক কোচ, লা মাসিয়ার রিপোর্টে বেরোল চাঞ্চল্যকর তথ্য

মেসিকে দলে চাননি এক কোচ, লা মাসিয়ার রিপোর্টে বেরোল চাঞ্চল্যকর তথ্য

শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল আর্জেন্টিনা

শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল আর্জেন্টিনা

সন্তানসহ সিমিকে আপন করে নিলেন ফিনল্যান্ড থেকে আসা মিকাইল

সন্তানসহ সিমিকে আপন করে নিলেন ফিনল্যান্ড থেকে আসা মিকাইল

বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূ নিহত

বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূ নিহত

একসঙ্গে জন্মদিন পালন করলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক দুই ব্যক্তি

একসঙ্গে জন্মদিন পালন করলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক দুই ব্যক্তি

আরও পড়ুন

ভারত থেকে এলো ১৮ নতুন রেলকোচ

ভারত থেকে এলো ১৮ নতুন রেলকোচ

বিগত সরকার শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল: প্রতিমন্ত্রী টুকু

বিগত সরকার শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল: প্রতিমন্ত্রী টুকু

সীতাকুণ্ডে ডেঙ্গুতে কলেজছাত্রীর মৃত্যু

সীতাকুণ্ডে ডেঙ্গুতে কলেজছাত্রীর মৃত্যু

মেয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার

মেয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম