Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভ্যানচালকের বিরুদ্ধে বাক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ

Advertisement

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৮:২৫ পিএম

ভ্যানচালকের বিরুদ্ধে বাক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ

ফাইল ছবি

Advertisement

ফরিদপুরের মধুখালীতে এক বাক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক ভ্যানচালকের বিরুদ্ধে। 

শনিবার (২০ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনায় মধুখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর বাবা মামুন শেখ। 

অভিযুক্তের নাম নূর ইসলাম (৩৮)। তিনি উপজেলার বাগাট ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে। ঘটনার পর থেকে নূর ইসলাম পলাতক রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী বাক প্রতিবন্ধী তরুণীর পরিবার এবং অভিযুক্ত নূর ইসলাম উপজেলার বাশপুর গ্রামে পাশাপাশি দুটি ঘর ভাড়া নিয়ে বসবাস করে আসছিল। তরুণীর বাবা মামুন শেখ নিজেও একজন শারীরিক প্রতিবন্ধী এবং ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ৮টার দিকে মামুন শেখ ঘরে ফিরে নূর ইসলামকে তার মেয়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে তিনি ঘরের দরজা বাইরে থেকে আটকে দেন। তবে পরবর্তীতে ওই বাড়ির মালিক কেয়াম উদ্দিনের সহযোগিতায় নূর ইসলাম ঘর থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। 

পরবর্তীতে ভুক্তভোগী তরুণী ইশারা-ইঙ্গিতের মাধ্যমে তার পরিবারকে জানায়, গত চার দিন ধরে তাকে ভয়ভীতি দেখিয়ে পরপর বেশ কয়েকবার ধর্ষণ করেছে নূর ইসলাম।

ঘটনাটি জানার পর তাৎক্ষণিকভাবে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. আজম খান এবং মধুখালী থানার ওসি সুখদেব রায়।

খবর পেয়ে মধুখালী থানার এসআই মুক্তার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ঘটনার পর থেকেই আসামি নূর ইসলাম পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগী পরিবারটিকে সব ধরনের আইনি সহায়তা দেওয়া হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দ্বিতীয় শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

দ্বিতীয় শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্তকেন্দ্রের বাথরুমে তরুণীকে ধর্ষণের অভিযোগ

পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্তকেন্দ্রের বাথরুমে তরুণীকে ধর্ষণের অভিযোগ

‘মেয়েকে রক্ষায় বিচারের অপেক্ষা না করেই থাপ্পড়-লাথি মারতে পারেন বাবা’

‘মেয়েকে রক্ষায় বিচারের অপেক্ষা না করেই থাপ্পড়-লাথি মারতে পারেন বাবা’

সহপাঠীর জন্য ধর্ষণ থেকে রক্ষা পেল মাদ্রাসাছাত্রী, পরিচালক গ্রেফতার

সহপাঠীর জন্য ধর্ষণ থেকে রক্ষা পেল মাদ্রাসাছাত্রী, পরিচালক গ্রেফতার

৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ১১

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ১১

আরও পড়ুন

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

ঝুঁকিতে প্রাণ-প্রকৃতি: পর্ব-১ তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম