Logo
Logo
×
   

সারাদেশ

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

Icon

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১০:৫৫ পিএম

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

ফাইল ছবি

বরিশালের গৌরনদীতে মোবাইলে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে তিন বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। 

রোববার (২১ জুন) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনায় জালাল শিকদারকে (৬৫) আসামি করে গৌরনদী থানায় একটি ধর্ষণ মামলা করা হয়েছে।   

ভুক্তভোগীর বাবা অভিযোগ করে বলেন, প্রতিবেশী জালাল শিকদার (৬৫) মোবাইলে কার্টুন দেখানোর কথা বলে শুক্রবার (১৯ জুন)  বিকাল সাড়ে ৫টার দিকে আমার তিন বছরের শিশু কন্যাকে নিজের (জালাল) বসতঘরে নিয়ে যান। সেখানে জোরপূর্বক আমার মেয়েকে ধর্ষণ করে জালাল। ঘটনার দিন রাতে বিষয়টি আমাকে ও তার মাকে বললে গুরুতর অসুস্থ অবস্থায় মেয়েকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে শুক্রবার দিবাগত রাতে সেখানে ভর্তি করি। শনিবার দুপুরে মেয়ের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।  

গৌরনদী থানার ওসি তারিক হাসান রাসেল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ হাসপাতালে গিয়ে ভুক্তভোগী ও তার বাবা-মায়ের সঙ্গে কথা বলেছে। শনিবার দুপুরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আসামিকে গ্রেফতারে জোর প্রচেষ্টা চলছে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম