Logo
Logo
×

Advertisement

সারাদেশ

যশোরের বাঁওড়ে বিএনপি নেতার ছেলের ক্ষত-বিক্ষত লাশ

Advertisement

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১০:৫২ পিএম

যশোরের বাঁওড়ে বিএনপি নেতার ছেলের ক্ষত-বিক্ষত লাশ

Advertisement

যশোরের চৌগাছায় আতিয়ার রহমান (৪২) নামে এক বিএনপি নেতার ছেলের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকালে চৌগাছা উপজেলার বেড়গোবিন্দপুর বাঁওড়ের সিংহঝুলী ইউনিয়নের খালে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ওসমান (৩০) নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

নিহত আতিয়ার উপজেলার চৌগাছার লস্কারপুর গ্রামের ছবেদ আলীর ছেলে। ছবেদ আলী চৌগাছা সদর ইউনিয়ন বিএনপির নির্বাহী সদস্য।

শারীরিক প্রতিবন্ধী আতিয়ার বেড়গোবিন্দপুর বাঁওড়ে পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করতেন। একইসঙ্গে বাঁওড়ের পাশে থাকা তার একটি গভীর নলকূপের মাধ্যমে কৃষি ও সেচ কার্যক্রম পরিচালনা করতেন।

ছবেদ আলী জানিয়েছেন, আতিয়ার প্রতিদিন সকালে বাড়ি গেলেও রোববার যায়নি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছিল না। বিকাল ৫টার দিকে তার নাতি (নিহতের ভাতিজা) হাসান (২৬) বেড়গোবিন্দপুর বাঁওড়ের ক্যানেলের কচুরিপানার নিচে পানিতে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পায়। তার চিৎকারে অন্যান্য লোকজন ঘটনাস্থলে গিয়ে চৌগাছা থানা পুলিশে সংবাদ দেন।

এ ঘটনায় সন্দেহজনকভাবে ফতেপুর গ্রামের হাফিজুরের ছেলে ওসমান আলীকে (৩০) ধরে মারপিট করেন নিহতের স্বজনরা। পরে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়।

চৌগাছা থানার ওসি মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আতিয়ার শারীরিক প্রতিবন্ধী। তিনি বাঁওড় পাহারার কাজে ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাঁওড় থেকে মাছ চুরির কোনো ঘটনাকে কেন্দ্র করে এমনটি হতে পারে।

তিনি আরও বলেন, আমরা ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের আটকে অভিযান চালাচ্ছি। ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি: মনিরামপুরে একসারিতে বাবা-মা দুই মেয়ের কবর

টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি: মনিরামপুরে একসারিতে বাবা-মা দুই মেয়ের কবর

যশোরে ১১ দলের লংমার্চে আড়াই লাখ মানুষের সমাগমের আশা

যশোরে ১১ দলের লংমার্চে আড়াই লাখ মানুষের সমাগমের আশা

প্রভাতী ট্রেনের অভাবে পদ্মা রেলসেতুর সুবিধাবঞ্চিত যশোর অঞ্চলের মানুষ

প্রভাতী ট্রেনের অভাবে পদ্মা রেলসেতুর সুবিধাবঞ্চিত যশোর অঞ্চলের মানুষ

পিকআপের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী মা ও শিশুসন্তানের

পিকআপের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী মা ও শিশুসন্তানের

৪২০০ টাকার সারের কাজ হবে ২৩০ টাকায়

৪২০০ টাকার সারের কাজ হবে ২৩০ টাকায়

সার্ভার জটিলতা কাটল, ৮ দিন পর বেনাপোলে পুরোদমে বাণিজ্য শুরু

সার্ভার জটিলতা কাটল, ৮ দিন পর বেনাপোলে পুরোদমে বাণিজ্য শুরু

আরও পড়ুন

খাটের নিচে লুকিয়ে থেকে গৃহবধূকে ধর্ষণ, ১৯ বছর পর আসামির যাবজ্জীবন

খাটের নিচে লুকিয়ে থেকে গৃহবধূকে ধর্ষণ, ১৯ বছর পর আসামির যাবজ্জীবন

এক সপ্তাহের মধ্যেই গার্মেন্টস শিল্পের মজুরি বোর্ডের গেজেট: শ্রমমন্ত্রী

এক সপ্তাহের মধ্যেই গার্মেন্টস শিল্পের মজুরি বোর্ডের গেজেট: শ্রমমন্ত্রী

আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন সংসদ সদস্য আজিজ

আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন সংসদ সদস্য আজিজ

অবশেষে পূর্ণিমার কাছ থেকে তালাক পেলেন মাসুদ

অবশেষে পূর্ণিমার কাছ থেকে তালাক পেলেন মাসুদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম