Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ৭ বছরের শিশুকে পাটখেতে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১০:৫৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় ৭ বছরের শিশুকে পাটখেতে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার (২০ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আলাকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত যুবকের নাম পান্না সরকার (১৮)। সে আলাকপুর গ্রামের মৃণাল সরকারের ছেলে এবং পেশায় একজন রাজমিস্ত্রির সহকারী।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় ওই শিশুটি বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করার পর পূজা দেখার জন্য পাশের একটি বাড়িতে যাচ্ছিল। পথে নির্জন রাস্তা থেকে অভিযুক্ত পান্না সরকার তাকে জোরপূর্বক কোলে তুলে নিয়ে আলাকপুর লালমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশের একটি পাটখেতে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা চালায়। ঘটনার প্রায় আধাঘণ্টা পর শিশুটি বাড়িতে ফিরে তার পরিবারের সদস্যদের কাছে ঘটনার বিবরণ দেয়।

শিশুটির দাদা জানান, ঘটনার পর নাতনিকে মন খারাপ করে বসে থাকতে দেখে এবং তার শারীরিক কষ্টের কথা শুনে তারা বিস্তারিত জানতে পারেন। শিশুটি জানায়- পান্না সরকার তাকে জোর করে পাটখেতে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন করেছে। পরবর্তীতে রাতেই শিশুটিকে প্রথমে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত ১টার দিকে তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়।

নাসিরনগর থানার এসআই মো. সোহেল সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে।  শিশুটি অসুস্থ। তাই তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অভিযুক্ত যুবককে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত আছে। মামলার প্রস্তুতি চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইলে উচ্চস্বরে গান বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইলে উচ্চস্বরে গান বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ২০

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

চাচার বাড়িতে ডেকে ভাতিজাকে হত্যা, বাবা ও দুই ছেলের যাবজ্জীবন

চাচার বাড়িতে ডেকে ভাতিজাকে হত্যা, বাবা ও দুই ছেলের যাবজ্জীবন

প্রতিবন্ধী ছেলেকে নিয়ে বাড়ি ফেরা হলো না নান্নুর

প্রতিবন্ধী ছেলেকে নিয়ে বাড়ি ফেরা হলো না নান্নুর

ব্রাহ্মণবাড়িয়ায় টিকটক ভিডিও নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় টিকটক ভিডিও নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ২০

রুমিন ফারহানার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ানো সেই ওসিকে আইনজীবী সমিতির নোটিশ

রুমিন ফারহানার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ানো সেই ওসিকে আইনজীবী সমিতির নোটিশ

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম